Monthly Archives: June 2022

কারো অবহেলার প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।। সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোন ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, সে যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৬ জুন) দুপুর পৌনে তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। …

বিস্তারিত পড়ুন

৪৩তম বিসিএস: লিখিত পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ

নিউজ ডেস্ক।। ৪৩তম বিসিএসের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হবে। যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার (০৬ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন সই করা অফিস আদেশ এ তথ্য জানানো হয়। এর আগে, এই পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়ে ৪ …

বিস্তারিত পড়ুন

‘শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সরকার মুনাফেকি করছে’

নিউজ ডেস্ক।। সরকার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীকরণের প্রতিশ্রুতি দিয়েও তা করেনি। শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সরকার মুনাফেকি করছে বলে অভিযোগ করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিনিধিরা। তারা বলেন, সরকার আমাদের জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েও করেনি। কথা দিয়ে কথা না রাখা মুনাফেকির লক্ষণ। সরকারকে বলব মুনাফেকি বাদ দিন। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন আপনারা। …

বিস্তারিত পড়ুন

টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমলো

নিউজ ডেস্ক।। ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমে বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা। সোমবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ জুন) প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক, যা …

বিস্তারিত পড়ুন

বাপেক্সে ৯০ জনের চাকরির সুযোগ

নিউজ ডেস্ক।। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) ২৪ পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) পদের বিবরণ চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা বয়স: ১৪ জুলাই ২০২২ তারিখ ১৮-৩০ …

বিস্তারিত পড়ুন

কুয়াকাটায় গোসলে নেমে নিখোঁজ পর্যটক চেন্নাইয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান মিলেছে। নিখোঁজের সাত দিন পর শনিবার (৪ জুন) দুপুরে ভারতের চেন্নাই প্রদেশ থেকে স্বজনদের কাছে ফোন করেছেন তিনি। ফিরোজ শিকদারের বড় ভাই মাসুম শিকদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‌‘গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সমুদ্র …

বিস্তারিত পড়ুন

হজের বিধান ও খরচাবলী

অনলাইন ডেস্ক।। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হজ৷ আর্থিক ও শারীরিকভাবে সমর্থ পুরুষ ও নারীর ওপর হজ ফরজ৷ ফরজ হজ, বদলি হজ, মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ, হারাম সম্পদ দিয়ে হজ ইত্যাদি বিষয়ে কোরআন ও হাদিসে যা বলা হয়েছে তার সংকলন৷ হজ ফরজ সুরা আল ইমরানের ৯৭ আয়াতে বলা হয়েছে, ‘আল্লাহর …

বিস্তারিত পড়ুন

মুক্তিযুদ্ধা বাছাই কমিটির সভাপতির গেজেট বাতিল

নিজস্ব প্রতিবেদক।। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাতাভুক্ত ৬ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এদের মধ্যে যাচাই-বাছাই কমিটির খোদ সভাপতি মো. সরোয়ার হোসেনও রয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এবছরের ১০ মাচের্র প্রজ্ঞাপন মূলে এবং জামুকার ৭৮তম সভায় ওই ৬ জনের নামে ইস্যুকৃত বেসামরিক ও সামরিক গেজেট বাতিল …

বিস্তারিত পড়ুন

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক।। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন ১৫ জুন থেকে শুরু হবে। যা চলবে ২৫ জুন পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না। রোববার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি …

বিস্তারিত পড়ুন

মহানবী সা.কে নিয়ে কটূক্তি : ভয়াবহ কূটনৈতিক চাপে ভারত

নিজস্ব প্রতিবেদক।। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের মহানবী সা.-কে নিয়ে কটূক্তির পর মুসলিম দেশগুলোর কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। কাতার, কুয়েত ও ইরান রোববার ভারতের দূতদের তলব করে তাদের প্রতিবাদ জ্ঞাপন করেছে। এছাড়া ওআইসি, সৌদি আরব, পাকিস্তান নিন্দা করেছে ভারতের। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির …

বিস্তারিত পড়ুন