Daily Archives: June 30, 2022

বাংলাদেশে ১০ জুলাই পবিত্র ইদুল আজহা

অনলাইন ডেস্ক।। বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১ জুলাই থেকে জিলহজ মাস গণনা করা হবে। সে অনুযায়ী, ১০ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত …

বিস্তারিত পড়ুন

বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার ৩৪

অনলাইন ডেস্ক।। বরিশাল বিভাগে আবার করোনা সংক্রমণ বাড়ছে। গত এপ্রিল ও মে মাসে বিভাগের করোনা সংক্রমণ তলানিতে নামলেও জুনের শেষে এসে তা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য বিভাগের হিসাবে, গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক …

বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৮৩

নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৪৯ জনে দাঁড়ালো। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৮৩ জনের। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনে।

বিস্তারিত পড়ুন

জিতু ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক।। ঢাকার আশুলিয়ায় আলোচিত কলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার আসামি আশারাফুল ইসলাম জিতুকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক। …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নির্যাতন ঘটনার পুনরাবৃত্তি না চাইলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: রাশেদা কে চৌধুরী

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, কোনো কারণ, যুক্তি আর অজুহাতেই শিক্ষক নির্যাতনের ঘটনা মেনে নেওয়া যায় না। একেক সময় একেকটি ইস্যু সামনে রেখে এ ধরনের অন্যায় শিক্ষকদের ওপর ঘটে থাকে। এরপর কয়েক দিন মানববন্ধন হয়। এরপর ইস্যুটি স্তিমিত হয়ে যায়। পরে আবার শিক্ষক-নির্যাতনের ঘটনা …

বিস্তারিত পড়ুন

যেসব রোগ হতে পারে দাঁতের সমস্যার কারনে

অনলাইন ডেস্ক।। দাঁতের স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে আছে দেহের নানা অঙ্গ-প্রত্যঙ্গ। মুখের স্বাস্থ্য ভালো না থাকলে দেহের গুরুত্বপূর্ণ সব অঙ্গ-প্রত্যঙ্গ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারে। আলঝেইমার : মুখের রোগের সঙ্গে আলঝেইমার বা স্মৃতিভ্রমের সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা। মুখের নানা ধরনের জীবাণুর অস্তিত্ব আলঝেইমার রোগীর রক্তেও পাওয়া গেছে। দীর্ঘদিন মাড়ির …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে নিয়োগ হবে আরো ৩০ হাজার শিক্ষকঃ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বুধবার (২৯ জুন) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির (পাইলটিং) কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, …

বিস্তারিত পড়ুন

রংপুরসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক।। রংপুরসহ দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এক্ষেত্রে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।বুধবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমী …

বিস্তারিত পড়ুন

ফর্মে ফেরাতে মুমিনুলকে আবার ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হবে

নিজস্ব প্রতিবেদক।। সময়টা বেশ খারাপ যাচ্ছে বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের জন্য। ব্যাটিংয়ে টানা ফর্মহীনতা কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছাড়লেন। তবে কাজের কাজ হলো না কোনোকিছুই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও ব্যর্থ মুমিনুলের ব্যাট। দ্বিতীয় টেস্টের দল থেকে বাদই পড়লেন এক সময় টেস্ট ব্যাটিংয়ে সৌরভ ছড়ানো মুমিনুল। নিজেকে হারিয়ে খুঁজতে …

বিস্তারিত পড়ুন

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক।। ঈদুল আজহা উপলক্ষে জিলহজ মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন। …

বিস্তারিত পড়ুন