এইমাত্র পাওয়া

বাপেক্সে ৯০ জনের চাকরির সুযোগ

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) ২৪ পদে ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স)

bapex-in.jpg

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা

বয়স: ১৪ জুলাই ২০২২ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.bapex.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫৬০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন শুরু: ১৫ জুন ২০২২ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২২ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: কালেরকণ্ঠ, ইত্তেফাক, ০৬ জুন ২০২২


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.