নিজস্ব প্রতিবেদক।।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাতাভুক্ত ৬ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এদের মধ্যে যাচাই-বাছাই কমিটির খোদ সভাপতি মো. সরোয়ার হোসেনও রয়েছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার এবছরের ১০ মাচের্র প্রজ্ঞাপন মূলে এবং জামুকার ৭৮তম সভায় ওই ৬ জনের নামে ইস্যুকৃত বেসামরিক ও সামরিক গেজেট বাতিল করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ৬ জনের নামের উপর বাতিল সিল মেরে দেওয়া হয়েছে।
সরোয়ার হোসেনের গেজেট বাতিল হওয়ায় এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে তার সভাপতিত্বে ১২০ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাইর ফলাফল। জামুকার নির্দেশে তার সভাপতিত্বে ২০২১ সালের ১২ ও ১৩ ফেব্রুয়ারি মোরেলগঞ্জের বেসামরিক, সেনা ও বিজিবি গেজেটভুক্ত ও ভাতাভুক্ত ১২০ জন মুক্তিযোদ্ধার দালিলিক প্রমাণ ও সাক্ষ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়। সেই যাচাই-বাছাইয়ে ক (সর্বসম্মতিক্রমে)- তালিকায় ৫৪ জন, খ (দ্বিধাবিভক্ত)- তালিকায় ৩৯ জন, গ (নামঞ্জুর)- তালিকায় ২৭ জনকে দেখানো হয়েছিল।
বহু বছর মুক্তিযোদ্ধা হিসেবে সকল প্রকার সুযোগ-সুবিধা নেওয়ার পরে চলতি বছরের মার্চ মাসে মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হওয়া মোরেলগঞ্জের অপর ৫ জন হচ্ছেন- মঠবাড়ি গ্রামের তৈয়বুর রহমান, বড়ইতলা গ্রামের হাফিজুর রহমান কাসেম, জামুয়া গ্রামের আসাদুজ্জামান, ছোট বাদুরা গ্রামের সার্জেন্ট শেখ মজিবুর রহমান ও দক্ষিণ সুতালড়ী গ্রামের হাবিলদার র“স্তুম আলী।
গেজেট বাতিল হওয়ার বিষয়ে জানতে চাইলে মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগ নেতা ও হোগলাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনগতভাবে লড়াই করবেন।
এ ব্যাপারে মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার মোঃ লিয়াকত আলী খান বলেন, তাদের ব্যাপারে মন্ত্রানলায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
