Monthly Archives: December 2021

দুই বাংলাদেশী নারী নির্বাচনে জয়ী হলেন অস্ট্রেলিয়ায়

অনলাইন ডেস্ক।। অস্ট্রেলিয়ার কাউন্সিল নির্বাচনে চার জন বাংলাদেশি নারীর মধ্যে লেবার পার্টির সাবরিন ফারুকী এবং লিবারেল পার্টির সাজেদা আক্তার সানজিদা বিজয়ী হন। এ দুজনই প্রথম বাংলাদেশি নারী হিসেবে অস্ট্রেলিয়ার নির্বাচনে অংশ নেন। গত ৪ ডিসেম্বর দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি সিটি কাউন্সিল এলাকার নির্বাচনে রাজ্যের ৫ মিলিয়নেরও বেশি ভোটার …

বিস্তারিত পড়ুন

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তির বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাক্রমের পরিবর্তনের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা না থাকলেও বৃত্তি ও সনদের ব্যবস্থা থাকবে। সোমবার ( ৬ ডিসেম্বর)শিক্ষাক্রমের পরিবর্তন নিয়ে একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে সংযুক্ত হয়ে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ২০২৫ সাল থেকে পুরোপুরি নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা। ২০২৩ …

বিস্তারিত পড়ুন

ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে আসছেন ১৫ ডিসেম্বর

অনলাইন ডেস্ক।। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ খবর নিশ্চিত করেছে। সূত্র জানায়, ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু …

বিস্তারিত পড়ুন

ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি) ২০২০-২১ স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শুরু হবে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যায়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এক সংবাদ সম্মেলনে এই মেধা তালিকা প্রকাশ করেন। এতে ‘ক’ …

বিস্তারিত পড়ুন

কারিকুলামে বাল্যবিবাহ রোধ অন্তর্ভূক্ত করা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, স্কুল কারিকুলামে বাল্যবিবাহ রোধে বিষয় তুলে ধরতে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যাতে বাল্যবিবাহ না দিলে সুফলটা কি হবে তা বাচ্চাদের সুন্দরভাবে বোঝানো যায়। সোমবার (৬ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের রাজারহাট হ্যালিপ্যাড মাঠে রাজারহাট উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় …

বিস্তারিত পড়ুন

উত্তরপত্র পাওয়ার পর শিক্ষার্থীরা জান‌ল, পরীক্ষা হবে না

নিজস্ব প্রতিবেদক।। সারা‌ দে‌শের মতো টাঙ্গাই‌লেও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আজ (০৬ ডিসেম্বর)। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে তা স্থগিত করা হয়। তবে এই তথ্যটি শিক্ষার্থীদের না জানানোয় তারা সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়। তাদের …

বিস্তারিত পড়ুন

ইবি’র শেখ হাসিনা হলে নতুন প্রভোস্ট ড. শামসুল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. শামসুল আলম। সোমবার বেলা ১২ টায় প্রভোস্টের কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। জানা গেছে, গত ২৭ নভেম্বর বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দেন। …

বিস্তারিত পড়ুন

সাকিবের ছুটি মঞ্জুর, যাচ্ছেন না নিউ জিল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক।। নিউ জিল্যান্ড সফরে না যেতে বিসিবির কাছে আনুষ্ঠানিক আবেদন করেছিলেন সাকিব। চিঠিতে লিখেছেন, জরুরি পারিবারিক প্রয়োজনে নিউ জিল্যান্ডে দুই টেস্ট ম্যাচ খেলতে চাচ্ছেন না। তার ছুটি প্রয়োজন। সাকিবের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে কি …

বিস্তারিত পড়ুন

বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক।। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি। আবার কখনও মুষলধারে। দিনভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন জনগণ। সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টি হওয়ায় সড়কের কোথাও কোথাও পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা। এছাড়া, …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ইএমআইএস সেবা সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক।। নেটওয়ার্ক সংরক্ষণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ইন্টারনেট ও ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেবা সাময়িক বন্ধ থাকবে। সোমবার (৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে জরুরি কাজ সম্পাদনের জন্য সোমবার (৬ ডিসেম্বর) রাত …

বিস্তারিত পড়ুন