নিজস্ব প্রতিবেদক।।
নেটওয়ার্ক সংরক্ষণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ইন্টারনেট ও ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেবা সাময়িক বন্ধ থাকবে। সোমবার (৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে জরুরি কাজ সম্পাদনের জন্য সোমবার (৬ ডিসেম্বর) রাত ১০টা থেকে ৭ ডিসেম্বর সকাল ৭টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ইন্টারনেট এবং emis.gov.bd এর অন্তর্ভুক্ত সেবা বন্ধ থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
