অনলাইন ডেস্ক।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিক্ষাক্রমের পরিবর্তনের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা না থাকলেও বৃত্তি ও সনদের ব্যবস্থা থাকবে।
সোমবার ( ৬ ডিসেম্বর)শিক্ষাক্রমের পরিবর্তন নিয়ে একটি গণমাধ্যমের ফেসবুক লাইভে সংযুক্ত হয়ে তিনি এ কথা জানান।
পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা না থাকলে শিক্ষার্থীদের যে বৃত্তি ছিল তা উঠে যাবে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বৃত্তি, উপবৃত্তি যেটা ছিল, সেটা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে। পাশাপাশি প্রাথমিক সমাপনী ও জেএসসি-জেডিসির যে সনদের ব্যবস্থা ছিল, সেটাও থাকবে।
তিনি বলেন, একটা পর্যায় শেষ করার পার এটা তার একটা স্বীকৃতি, সে পাঁচ বছর পড়েছে, প্রাথমিক শেষ করেছে, সে যদি একটা সনদ পায়, সেটা পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য তার আনন্দের একটা যোগান হবে। আমরা সনদটা রাখছি, তবে যেভাবে পরীক্ষাগুলো হত সেভাবে পরীক্ষা হবে না। পরীক্ষার চাপ কমাতে বছর শেষে সামষ্টিক মূল্যায়নের আগে শিক্ষাবর্ষ জুড়ে চলবে শিখনফল মূল্যায়ন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
