Monthly Archives: October 2021

এলন মাস্ক পুনরায় বিশ্বের শীর্ষ ধনী

অনলাইন ডেস্ক।। ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে হটিয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনী হলেন টেসলা ও স্পেস-এক্সের মালিক এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ২০০ দশমিক ৯ বিলিয়ন বা ২০ হাজার ৯শ কোটি ডলার বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন। এর আগে গত জানুয়ারিতে স্বল্প সময়ের জন্য শীর্ষ ধনীর মুকুট …

বিস্তারিত পড়ুন

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম গ্রেফতার

সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানিয়েছেন। রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির …

বিস্তারিত পড়ুন

শিক্ষায় এখনো আমরা পিছিয়ে আছিঃ পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে এখনো আমরা পিছিয়ে আছি। এখনো ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা। আমাদেরকে আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন উন্নত জাতি …

বিস্তারিত পড়ুন

৪৮ লাখ ছাড়ালো করোনা মৃত্যুর সংখ্যা

অনলাইন ডেস্ক।। করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার (১ অক্টোবর) ওয়ার্ল্ডোমিটারস’র তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৩৩৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ পাঁচ হাজার ৯২ জনে। সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি …

বিস্তারিত পড়ুন

জাপা মহাসচিব বাবলু মারা গেছেন

অনলাইন ডেস্ক।। জাতীয় পার্টির মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন। শনিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন। তিনি জানান, ‘চিকিৎসকরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। পরিবার …

বিস্তারিত পড়ুন

‘আনন্দময় পড়াশোনা’ ও কিছু কথা

এ এন রাশেদা।। গত ১৩ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এবং শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে যা তুলে ধরেন, তার মর্মকথা একটু বোঝার চেষ্টা করা যাক। ‘যা কিছু নতুন’ শিরোনামে একটি সংবাদমাধ্যম পয়েন্ট আকারে বলছে- ২০২৩ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চালু হবে নতুন পাঠ্যক্রম …

বিস্তারিত পড়ুন

৮০ শতাংশ প্রবীণ অসংক্রামক রোগে ভুগছেন

নিউজ ডেস্ক।। দেশে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণদের ৮০ শতাংশই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) ও বিষণ্নতার মতো অসংক্রামক রোগে ভুগছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। দেশজুড়ে ২ হাজার ৭৯৫ প্রবীণকে নমুনা হিসেবে নিয়ে তাদের ওপর জরিপ চালিয়েছে আইসিডিডিআরবি। শুক্রবার (১ অক্টোবর) আন্তর্জাতিক …

বিস্তারিত পড়ুন

নতুন নিয়মে এসআই-সার্জেন্ট নিয়োগ

নিউজ ডেস্ক।। পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের (পিআরবি) সংশোধিত নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে। আগামী নভেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এসআই ও সার্জেন্ট নেওয়ার সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। অবসরজনিত শূন্যপদসহ মোট পদ হিসাব করে এর সংখ্যা চূড়ান্ত করা হবে। প্রথমে এসআই ও পরে …

বিস্তারিত পড়ুন

শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ!

সিলেট প্রতিনিধি।। দেশের সব স্কুল-কলেজে ১২ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু এখনো বন্ধ রয়েছে সিলেট বিভাগের শতাধিক বেসরকারি স্কুল-কলেজ। জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গুটিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অনেক শিক্ষার্থী বেচে নিয়েছে শ্রমজীবীর পথ। অনেক ছাত্রীকে বসতে হয়েছে বাল্যবিয়ের পিড়িতে। এই সব শিক্ষাপ্রতিষ্ঠানের …

বিস্তারিত পড়ুন

জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা আসছে আজ

জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসছে আজ। টিকা বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিমানবন্দরে টিকা গ্রহণ করতে উপস্থিত থাকবেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

বিস্তারিত পড়ুন