নিজস্ব প্রতিবেদক।।
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে এখনো আমরা পিছিয়ে আছি। এখনো ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা। আমাদেরকে আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন উন্নত জাতি গঠনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে। গতকাল বিকাল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়নের বিএনপিসহ একটি মহল ঈর্ষান্তিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বিএনপি’র মাথা নষ্ট হয়ে গেছে।
একেক সময় একেক কথা বল বলে নির্বাচনে অংশ নেবে আরেকবা বলে, নির্বাচনে যাবো না। এই হচ্ছে বিএনপি’র অবস্থা। তিনি বলেন, স্বাধীনতার অর্জনের আগে পাক বাহিনী এদেশের মানুষকে গোলামির শৃঙ্খলে বেঁধে আবদ্ধ করে রাখতে চেয়েছিল। কিন্তু বাঙালির প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে গোলামি শৃঙ্খল থেকে মুক্তি করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠান করেছিলেন। পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজে প্রতিষ্ঠায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি সরকারিকরণে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। ইউমেন্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নজির উদ্দিন আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
