অনলাইন ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রবিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তবে সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
অধিদফতর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। গতকালও মারা গিয়েছিল ৯ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৬ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১১ হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২০১ জন। শনাক্তের হার ১ দশমিক ৭২ শতাংশ এবং গতকাল এ হার ছিল ২ দশমিক ০৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘণ্টা মারা গেছেন ৪ জন। গতকাল মারা গিয়েছিল ২ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত কমেছে দশমিক ৩৬ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ ১৮ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৭৫ জন। গতকাল ১৫ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৭৮ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৩৪ শতাংশ।
তারা আরও জানায়, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
