নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীদের তথ্য সহায়তা দিয়েছে শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার বন্ধুরা। এ ছাড়া পরীক্ষার্থীদের মাস্ক, কলম, পানি এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করে শুভসংঘের বন্ধুরা।
শনিবার (২৩ অক্টোবর) ঢাবির ‘ঘ’ ইউনিটের পরিক্ষায় শুভসংঘের বন্ধুরা পরীক্ষার্থীদের জন্য তথ্য সহায়তার কার্যক্রম পরিচালনা করেন।
সহায়তা পেয়ে এক শিক্ষার্থী বলেন, এই প্রথবার ঢাকায় এসেছি। ঢাকার রাস্তাঘাট তেমন কিছুই চিনি না। আপনাদের দিকনির্দেশনায় সহজে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারায় আমি চিরকৃতজ্ঞ।
টাঙ্গাইল জেলা থেকে আগত এক অভিভাবক বলেন, খুব আতঙ্কে ছিলাম আমার মেয়ে সঠিকভাবে কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা। আপনাদের সহযোগিতা পেয়ে আমার মেয়ে খুব অল্প সময়ে হলে ঢুকতে পারলো। আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে। আল্লাহ আপনাদের মঙ্গল করুক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
