নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দীর্ঘ বন্ধের পর আগামী ৪ অক্টোবর খুলতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সকল আবাসিক হল। আর তৃতীয় সপ্তাহ থেকে স্বশরীরে ক্লাস শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর ড. খোরশেদ আলম। তিনি বলেন, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে …
বিস্তারিত পড়ুনDaily Archives: September 27, 2021
জন্ম সনদেই জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভ্যাকসিন নিবন্ধনের নির্দেশ
ভোটার আইডি ছাড়াই ভ্যাকসিন নিবন্ধন করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এ জন্য তাদের লাগবে জন্ম সনদ। এই জন্ম সনদের মাধ্যমে তারা ভ্যাকসিন নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করতে ক্লিক করুন ইউজিসির এই লিঙ্কে। যেসব শিক্ষার্থী এখনো ভ্যাকসিন নিবন্ধন করেনি তাদেরকে দ্রুত নিবন্ধন করার নির্দেশনা দেয়া হয়েছে।
বিস্তারিত পড়ুননতুন ছকে করোনা আক্রান্ত শিক্ষক-শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কতজন করোনায় আক্রান্ত হয়েছে সেটি জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান ইউনিটের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত এক আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রান্ত তথ্য …
বিস্তারিত পড়ুনমেসে ঢাবির সাবেক ছাত্রের ঝুলন্ত লাশ, হত্যা নাকি আত্মহত্যা?
নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাসুদ আল মাহাদি (অপু) নামের এক সাবেক শিক্ষার্থীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছ পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত জানা যায়নি। মৃতের পরিচিতজনেরা এই ঘটনাকে আত্নহত্যা দাবি করলেও এটি হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) …
বিস্তারিত পড়ুনমাইক্রো ক্রেডিটসহ অনিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
নিউজ ডেস্ক।। অননুমোদিত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। এ তদন্তকালীন সময়ে কোনো অননুমোদিত বা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পাওয়া গেলে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে সেগুলো বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ঋণদানকারী স্থানীয় সুদকারবারীদের …
বিস্তারিত পড়ুনএইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা
অনলাইন ডেস্ক।। চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর। শেষ হবে ৩০ ডিসেম্বর। সোমবার (২৭ সেপ্টেম্বর) সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ১১ নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনাগুলো হলো- ১। কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। ২। পরীক্ষার্থীদের পরীক্ষার ৩০ (ত্রিশ) মিনিট …
বিস্তারিত পড়ুনঢাবির ২ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৭২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
নিউজ ডেস্ক।। ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি ও ও অবৈধ পন্থা অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছিলো। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমববার (২৭ সেপ্টেম্বর) শৃঙ্খলা পরিষদের এক সভায় …
বিস্তারিত পড়ুনরাতে আসছে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকা
নিউজ ডেস্ক।। ফাইজারের আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে আজ। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাত ১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের …
বিস্তারিত পড়ুনসাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ অক্টোবরের পরিবর্ততে আগামী …
বিস্তারিত পড়ুনবেড়েছে সূচক, কমেছে লেনদেন
নিউজ ডেস্ক।। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ সেপ্টেম্বর) সূচকের কিছু উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারেই টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল