এইমাত্র পাওয়া

সাত কলেজের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ অক্টোবরের পরিবর্ততে আগামী ১৩ নভেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.