Daily Archives: September 14, 2021

বেরোবিতে বঞ্চিত প্রার্থীকে চাকরি দিতে হাইকোর্টের রুল

নিয়োগ বঞ্চিত মো. হায়দার আলীকে কেন পুনঃনিয়োগ দেওয়া হবে না এবং কেন তার ওই পদে চাকরিরত ব্যক্তির নিয়োগ অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের এক বেঞ্চ মো. হায়দার আলীর করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে উক্ত বিষয়ে রুল ও নির্দেশনা জারি করেন …

বিস্তারিত পড়ুন

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষার হার শতভাগ করতে বাউবির অঙ্গীকার

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার হার শতভাগ করার কোনো বিকল্প নেই। কর্মমুখী শিক্ষায় দক্ষতা বৃদ্ধি করে জনসম্পদ সৃষ্টির মাধ্যমে বাউবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ সকালে এ কথা …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের বই কেনায় অনুমোদন দিয়েছে সরকার

অনলাইন ডেস্ক।। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৭৩৫ কপি বই কিনতে প্রস্তাবনার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বই কেনার জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ অনুমোদন দেয়। …

বিস্তারিত পড়ুন

নির্দেশনা না মানলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবেঃ শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক।। করোনা পরিস্থিতি মোকাবিলা ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের রক্ষায় নির্দেশনা ধারাবাহিকভাবে না মানলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর ইডেন কলেজে ভবন উদ্বোধন ও মৎস্য পোনা অবমুক্তকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মাদরাসাগুলোতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কমের বিষয়ে …

বিস্তারিত পড়ুন

ছয় মাসে শনাক্তের হার সবচেয়ে কম

নিউজ ডেস্ক।। দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮০৬টি ল্যাবরেটরিতে ৩১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে দুই হাজার ৭৪ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার এর …

বিস্তারিত পড়ুন

ইভ্যালিসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

নিউজ ডেস্ক।। অনিয়মের অভিযোগ ওঠা ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে কমিটির বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক ও ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান …

বিস্তারিত পড়ুন

বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের কমিটি গঠন

মোঃ মোজা‌হিদুর রহমান।। বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের কমিটি গঠন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট শহরের একটি হোটেলে এই কমিটি গঠন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিতে এ্যাড. মোঃ শাহ আলম টুকুকে সভাপতি ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর …

বিস্তারিত পড়ুন

খুবি শিক্ষার্থীরা গবেষণার জন্য অনুদান পাবে

মোঃ মোজা‌হিদুর রহমান।। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সকল ডিসিপ্লিনের স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের পিএইচডি গবেষণার জন্য অনুদান দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খুবির সকল ডিসিপ্লিনের স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

নিজেকে বাঁচাতে পদ্মায় ঝাঁপ দিলো দশম শ্রেণির ছাত্রী

নিউজ ডেস্ক।। মুঠোফোনে প্রেম। তবে ছয় মাস ধরে কথা বললেও সুযোগ মেলেনি দেখা করার। অবশেষে দীর্ঘ প্রায় ১৮ মাস পর স্কুল খুলতেই প্রেমিকার টানে চলে আসেন প্রেমিক। এরপর একসঙ্গে পদ্মা নদীর তীরে ঘুরতে যান। পদ্মার তীরে যেতেই ভয়ংকর হয়ে ওঠেন প্রেমিক। ঘুরতে নিয়ে আসা প্রেমিকাকে নির্জনে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি শরীরে …

বিস্তারিত পড়ুন

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগে বড় ধরনের সেশনজট …

বিস্তারিত পড়ুন