এইমাত্র পাওয়া

ঢাবির ২ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৭২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

নিউজ ডেস্ক।।

ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি ও ও অবৈধ পন্থা অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছিলো। এছাড়া, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সোমববার (২৭ সেপ্টেম্বর) শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

স্থায়ীভাবে যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন- মো. রাকিব হাসান, একাউন্টিং অ‌্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮। অপরজন হলেন ইশরাক হোসেন রাফি, ভূতত্ত্ব বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮। বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

সভায় আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ছাত্র মো. আকতারুল করিম রুবেলকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.