এইমাত্র পাওয়া

Daily Archives: June 26, 2021

বৃত্তিকে ‘আর্থিক সাহায্য’ বলায় শিক্ষার্থীদের ক্ষোভ

নিউজ ডেস্ক।। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘বৃত্তি’কে ‘আর্থিক সাহায্য’ উল্লেখ করায় ‘আপত্তিকর ও অসম্মানজনক’ বলে ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-২) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। …

বিস্তারিত পড়ুন

হঠাৎ অসুস্থ মিমি, বাড়িতেই চলছে চিকিৎসা

নিউজ ডেস্ক।। কলকাতার অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী শনিবার (২৬ জুন) ভোররাত থেকে অসুস্থ। এমনকি বাড়িতে চিকিৎসক পর্যন্ত ডাকতে হয়েছে। চার দিন আগে করোনার টিকা নিয়েছিলেন মিমি। পরে জানা যায়, সেই টিকা ছিলো ভুয়া। অসুস্থতা তারই প্রভাব কি না- এ নিয়ে সন্দেহ বাড়ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিহাইড্রেশন, রক্তচাপের সমস্যা …

বিস্তারিত পড়ুন

দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করুন- শউভাবাক

শিক্ষাবার্তা ডেস্ক: গতকাল ২৫ জুন রাতে এমপিওভুক্ত ১০ টি শিক্ষক সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির  আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও …

বিস্তারিত পড়ুন

বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস খোলা থাকবে

নিউজ ডেস্ক।। সারাদেশে আগামী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন আসছে। জরুরি সেবা ছাড়া বাকি সবই বন্ধ থাকবে এ সময়। তবে লকডাউনেও বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন গার্মেন্টস মালিকদের সংগঠন-বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা রাখার অনুমতি আমরা পেয়েছি।’ …

বিস্তারিত পড়ুন

কে হচ্ছেন বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

নিউজ ডেস্ক।। বাংলা একাডেমির মহাপরিচালক নেই এক মাস দুই দিন। চলছে ভারপ্রাপ্ত মহাপরিচালক দিয়ে। দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব এএইচএম লোকমান। বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের অনন্য প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ এই পদে সর্বশেষ ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী। কোলন ক্যানসারে আক্রান্ত এই কবি গত ২৪ জুন মারা যাওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ পদটির …

বিস্তারিত পড়ুন

এনজিওকে সরকারি হাসপাতালের দায়িত্ব দেয়া জনবিরোধী : ন্যাপ

নিউজ ডেস্ক।। দেশের সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা এনজিওর হাতে দেয়ার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটি বলেছে, এ ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী এবং দেশের জন্য মারাত্মক খারাপ দৃষ্টান্ত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্ত অবৈজ্ঞানিক ও অজ্ঞতাপ্রসূত। জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্য ব্যয় আরও …

বিস্তারিত পড়ুন

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল সম্পাদক আসাদুজ্জামান

নিউজ ডেস্ক।। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল …

বিস্তারিত পড়ুন

ভালোবেসে দায়িত্ব পালন করুন, পুলিশ সদস্যদের আইজিপি

নিউজ ডেস্ক।। নিজের পেশাকে ভালোবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। শনিবার (২৬ জুন) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশের অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি …

বিস্তারিত পড়ুন

দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

নিউজ ডেস্ক।। ফরিদপুরের ভাঙ্গার স্থানীয় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মহসিন উদ্দিন ফকির। মামলায় আসামি করা হয়েছে সাংবাদিক মো. শহিদুল ইসলাম (৪৫) ও সাংবাদিক মনিরুল হক মোল্লা (৬০) নামের দুই সাংবাদিককে। …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের বেতন না দিলে অধিভুক্তি বাতিল: উপাচার্য

নিউজ ডেস্ক।। অধিভুক্ত যেসব কলেজ শিক্ষকদের বেতন দিচ্ছে না তাদের অধিভুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কলেজ প্রতিষ্ঠায় সময় প্রতিটি শিক্ষকের বেতন কলেজ থেকে দেওয়া …

বিস্তারিত পড়ুন