দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করুন- শউভাবাক

শিক্ষাবার্তা ডেস্ক:
গতকাল ২৫ জুন রাতে এমপিওভুক্ত ১০ টি শিক্ষক সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির  আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ( বামাশিকফো) এর সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে আসন্ন ঈদ-উল-আযহা হতে  এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে দ্রুত  শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।
সভায় শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি সম্প্রসারণের লক্ষ্যে নতুন তিনটি সংগঠনকে জোটে অন্তর্ভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনগুলো হলো- বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক সমিতি এবং বঞ্চিত শিক্ষক সমাজ। সভায় সরকার আরোপিত কঠোর লকডাউনের কারণে দ্রুত শতভাগ উৎসব ভাতার  প্রজ্ঞাপন জারির জন্য কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এর সভাপতি অধ্যক্ষ মোঃ মাইনুদ্দীন, জোটের উপদেষ্টা ও বাবেশিকফোর মহাসচিব মোহাম্মদ  রফিকুল ইসলাম, ইউসুফ আলী মিয়া শামীম, সভাপতি বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, যুগ্ন-আহবায়কদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি, আবুল বাশার নাদিম,  মহাসচিব, বাংলাদেশ শিক্ষক- কর্মচারী জাতীয়করণ মঞ্চ, রাকিবুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদ, আবুল বাশার, সাধারণ সম্পাদক,  বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ, উপাধ্যক্ষ আবদুর রহমান, সহ-সভাপতি,  বাবেশিকফো, মোঃ সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি, মোহাম্মদ মতিউর রহমান দুলাল, মোঃ মামুনুর রশিদ, যুগ্ম মহাসচিব, বাবেশিকফোসহ শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.