এইমাত্র পাওয়া

Daily Archives: June 21, 2021

৭ জেলায় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের বিস্তার রোধে ৭ জেলায় লকডাউন কার্যকর করছে সরকার। মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। লকডাউন চলাকালে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে এক …

বিস্তারিত পড়ুন

লঞ্চে যাত্রী ঠাসাঠাসি, ভাড়া কেন ৬০ শতাংশ বেশি?

নিউজ ডেস্ক।। হঠাৎ করে সারা দেশে করোনার সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না ঢাকা-চাঁদপুর নৌ-পথে চলাচলকারী লঞ্চগুলো। সরকারি নিয়ম অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে ৬০ শতাংশ বেশি ভাড়া নেওয়ার কথা ছিল। কিন্তু ৬০ শতাংশ বেশি ভাড়া নিলেও দ্বিগুণ যাত্রী পরিবহন করছে লঞ্চগুলো। রবিবার (২০ জুন) রাতে চাঁদপুর লঞ্চঘাটে এ দৃশ্য দেখা গেছে। …

বিস্তারিত পড়ুন

বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আইইউবিএটি

নিউজ ডেস্ক।। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (​ডব্লিউইউআরআই) বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ডব্লিউইউআরআই র‍্যাংকিং ২০২১-এ নৈতিক মান বিভাগে ৪৩তম স্থান অর্জন করেছে আইইউবিএটি। এই বিভাগে প্রথম স্থানে রয়েছে ফ্রান্সের ইকোল-৪২ ইউনিভার্সিটি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আমিরিকার পেনসিলভানিয়া ইউনিভার্সিটি …

বিস্তারিত পড়ুন

করোনায় আরও ৭৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৬২৬ জনের মৃত্যু হলো। সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৪ হাজার ৬৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। …

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি

নিউজ ডেস্ক।। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা জেলা আওয়ামী লীগের সদস্য ঘোষিত নির্বাহী কমিটিতে সদস্য পদ পেয়েছেন। এছাড়া উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন তার বাবা গোলাম মুর্তজা স্বপন। রোববার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক …

বিস্তারিত পড়ুন

পদোন্নতি পেলেন ৬৯ বিচারক

নিউজ ডেস্ক।। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১ অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একইসঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজ অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ৬৯ জন বিচারককে (জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা) পদোন্নতি দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ …

বিস্তারিত পড়ুন

৭ জেলায় ৭ দিনের লকডাউন মঙ্গলবার থেকে

নিউজ ডেস্ক।। দেশের ৭টি জেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার থেকে ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর,মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর,গোপালগঞ্জ ও রাজবাড়ী। সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে এ ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এসব …

বিস্তারিত পড়ুন

এবারও বাতিল হতে পারে জেএসসি-জেডিসি পরীক্ষা

করোনার কারণে এবারও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল হতে পারে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ সোমবার (২১ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘নভেম্বরে নেওয়া হয় জেএসসি-জেডিসি পরীক্ষা। অন্য বছর এ সময়ে রেজিস্ট্রেশন, ফর্ম পূরণসহ …

বিস্তারিত পড়ুন

আগামীকাল এনটিআরসিএ’র আবেদনের শুনানি

নিউজ ডেস্ক।। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। আজ সোমবার (২১ জুন) এনটিআরসিএ’র আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান বলেন, ‌‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আমরা আবেদন করেছি। …

বিস্তারিত পড়ুন

বৃষ্টি কমছে, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

নিউজ ডেস্ক।। গত কয়েক দিন সারা দেশে বেশ বৃষ্টিপাত হলেও আজ কিছুটা কম বৃষ্টি হতে পারে। এতে সামান্য তাপমাত্রাও বাড়তে পারে। সোমবার (২১ জুন) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের ৩ দিনে বৃষ্টিপাতের বিদ্যমান প্রবণতা কমতে পারে। …

বিস্তারিত পড়ুন