আগামীকাল এনটিআরসিএ’র আবেদনের শুনানি

নিউজ ডেস্ক।।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী ২ হাজার ৫০০ জনকে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

আজ সোমবার (২১ জুন) এনটিআরসিএ’র আইনজীবী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান বলেন, ‌‘হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আমরা আবেদন করেছি। আগামীকাল (মঙ্গলবার) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে ওই আবেদনের ওপর শুনানি।’

গত বছরের ১৫ ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.