নিউজ ডেস্ক।। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৭ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ১৯ মে ভর্তিচ্ছু ফেরদাউস জাহান মারিয়াসহ ৩২৪ পরীক্ষার্থী এ রিট করেন।
বিস্তারিত পড়ুনMonthly Archives: May 2021
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সুন্দরবন
নিউজ ডেস্ক।। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ঠ জলোচ্ছ্বাস ও প্রবল বাতাসে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের ওপর দিয়ে ৫-৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে কয়েকটি জলযান, ওয়াচ টাওয়ার, গোলঘর, রাস্তা, ফুট রেইল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং জোয়ারের পানিতে ডুবে মারা গেছে অন্তত চারটি হরিণ। বৃহস্পতিবার (২৭ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন …
বিস্তারিত পড়ুনদেশের আকাশে ধরা দিল সুপার ব্লাড মুন
নিজস্ব প্রতিবেদক।। করোনার এই ক্রান্তিকালেও মহাকাশপ্রেমীদের জন্য গতকাল বুধবার ছিল একটি বিশেষ দিন। কারণ বিরল এক মহাজাগতিক ঘটনা ঘটে গেছে এদিন। হ্যাঁ, বিরলই বটে। গতকাল সন্ধ্যায় দেশের আকাশে দেখা গেছে সুপার ব্লাড মুন। রাজধানীবাসীও বিরল এ ঘটনার সাক্ষী হতে পারতেন, যদি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আকাশ মেঘলা না থাকত। এক্ষেত্রে পাবনাবাসী …
বিস্তারিত পড়ুনস্থগিত নিয়োগ পরীক্ষা কবে?
নিজস্ব প্রতিবেদক।। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা একটি বড় অংশেরই মূল লক্ষ্য থাকে বিসিএস। কিন্তু করোনার কারণে আটকে আছে বিসিএস পরীক্ষা। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ৩১শে মার্চ পিএসসির অধীন সব পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। ২৩শে মে থেকে ৪২তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সরকারি …
বিস্তারিত পড়ুনরিট নিষ্পত্তির অপেক্ষায় সাড়ে ৬ হাজার চাকরি প্রার্থীর ভাগ্য
নিজস্ব প্রতিবেদক।। রিট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আটকে আছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পদের সাড়ে ৬ হাজার প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া। সূত্রমতে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়োগবিধিতে বলা আছে- উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য আবেদনের যোগ্যতা পুরকৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা। একই যোগ্যতা চাওয়া হয়েছিল বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং স্বাস্থ্য …
বিস্তারিত পড়ুনজলোচ্ছ্বাসে প্লাবিত সাতক্ষীরার ৬ উপজেলার শতাধিক গ্রাম
নিজস্ব প্রতিবেদক।। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাতক্ষীরার সাত উপজেলার মধ্যে ৬টি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও আশাশুনি উপজেলা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ও বাঁধ উপচে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ওইসব গ্রাম। এসব গ্রামের বিপুলসংখ্যক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। …
বিস্তারিত পড়ুননতুন ডাক ভবনের যাত্রা শুরু আজ
নিউজ ডেস্ক।। ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর ‘ডাক ভবনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক এই ভবনটি আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগারগাঁওয়ে ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ১৪ তলা ভবনটি নির্মাণ করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক …
বিস্তারিত পড়ুনইজরায়েলের রাষ্ট্রদূত বহিষ্কার হতে পারেন,আয়ারল্যান্ড সংসদে প্রস্তাব
অনলাইন ডেস্ক।। আয়ারল্যান্ড সরকার ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকে ফিলিস্তিনি ভূমির কার্যত দখল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ নিয়ে আইরিশ পার্লামেন্টে উত্থাপিত প্রস্তাবটি পাস হলে দেশটি থেকে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হতে পারে, এমনকি অবরোধও আরোপ করা হতে পারে। ইসরাইলের বিরুদ্ধে কোনো ইউরোপিয়ান দেশের এ ধরনের প্রস্তাব এটাই প্রথম। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী সিমন …
বিস্তারিত পড়ুনকমছে তাপপ্রবাহ বাড়বে ভারী বর্ষণ
অনলাইন ডেস্ক।। বেশ কিছুদিন ধরে চলা অসহ্য পর্যায়ের তাপপ্রবাহ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কিছুটা কমেছে। তবে আগামী দুই দিন ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস ভারতের দিকে সরে যাওয়ায় সাগর ধীরে ধীরে শান্ত হচ্ছে। তবে পূর্ণিমার কারণে শঙ্কা রয়েই গেছে। সাগরে জোয়ারের উচ্চতা ৬ …
বিস্তারিত পড়ুনবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বাজেটে অর্থ বরাদ্দের দাবি
নিউজ ডেস্ক।। জনবল কাঠামো ২০২১ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্কেলভিত্তিক শতভাগ ঈদ বোনাস দেয়া ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে আগামী বাজেটে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানিয়েছে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি। বুধবার এসব দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন আহমদ বলেন, ‘আইএলও এবং ইউনেস্কোর পরামর্শ হলো, বাজেটে শিক্ষা …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল