নতুন ডাক ভবনের যাত্রা শুরু আজ

নিউজ ডেস্ক।।

ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর ‘ডাক ভবনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক এই ভবনটি আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগারগাঁওয়ে ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ১৪ তলা ভবনটি নির্মাণ করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি ডাক ভবন উদ্বোধন করবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আগারগাঁওয়ে ডাক ভবন প্রান্তে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.