এইমাত্র পাওয়া

Daily Archives: April 17, 2021

সাড়ে ১১ লক্ষাধিক মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন

এখন পর্যন্ত সাড়ে ১১ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন দেশে, তবে কারো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। । স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭১ লাখ ৪ হাজার ৫৬৩ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। জানা …

বিস্তারিত পড়ুন

ভারতে করোনা ভ্যাকসিনের শিশিতে তরল প্যারাসিটামল!

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে দেশটিতে ভ্যাকসিনেরও জোগান কম। এই সুযোগে একটি প্রতারক চক্র মাঠে নেমেছে। করোনা ভ্যাকসিন রেমডিসিভির (Remedisvir)-এর খালি ভায়ালে (কাঁচের শিশিতে) তরল প্যারাসিটামল ভরে তা ভ্যাকসিন হিসেবে বিক্রি শুরু করেছিল একটি চক্র। প্রতিটি ভ্যাকসিনের দাম নেওয়া হচ্ছিল ৩৫ হাজার টাকা! এরকমই একটি চক্রকে গ্রেফতার করেছে …

বিস্তারিত পড়ুন

‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়তে পারে

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বুধবার থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। এদিকে, চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। শনিবার গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান লকডাউন বাড়ানোর পরামর্শ আছে।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী …

বিস্তারিত পড়ুন

সম্ভাবনাময় জেলা থেকে সমৃদ্ধির পথে পটুয়াখালী

।। বিন-ই-আমিন ।। বাংলাদেশের দক্ষিণে বরিশাল বিভাগের একটি জেলা পটুয়াখালী। বাংলাদেশের মানচিত্রে সর্ব দক্ষিণের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত একটি প্রশাসনিক অঞ্চল । সূর্যের উদয়-অস্তের পৃথিবীর একমাত্র সমুদ্র সৈকত “কুয়াকাটা”র জেলা । সাগরকন্যার জেলা । যেখান থেকে দক্ষিণে পৃথিবীর আর কোনো বসতি নেই। ধারনা করা যায় পৃথিবীর শেষ প্রান্তের সাথে পটুয়াখালীর সংযোগ। …

বিস্তারিত পড়ুন

করোনায় আজও ১০১ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক।। মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ২৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়েছে ৩ হাজার ৪৭৩ জনের শরীরে। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে। এর আগে …

বিস্তারিত পড়ুন

আসছে বিকল্প পাঠদান

নিজস্ব প্রতিবেদক।। গত বছরের মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সরাসরি পাঠদান বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাড়ছে অনিশ্চয়তা।তবে, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প পাঠদানে জোর দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব …

বিস্তারিত পড়ুন

হেফাজত জামায়াতের বি টিম-মাহবুব উল আলম হানিফ

রফিকুল আলম বকুল ।। হেফাজত ইসলাম জামাতে ইসলামের বি টিম বলে উল্লেখ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। হেফাজতে ইসলামসহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধিতাকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে প্রতিরোধ করার কথাও বললেন তিনি। আজ বেলা ১১ টার দিকে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে মুজিবনগর …

বিস্তারিত পড়ুন

রমজান আত্নিক উৎকর্ষের মাস

।। মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক ।। মহিমান্বিত ও আত্নিক উৎকর্ষের মাস পবিত্র রমজান। এ মাস নি:সন্দেহে অন্যান্য মাস থেকে আলাদা ও শ্রেষ্ঠ। আরবি মাসসমূহের নবম মাস রমজান। বিশ্বের মুসলিমদের জন্য সিয়াম সাধনার পবিত্রতম মাস এটি। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা তিন নম্বর। কোরআনে আল্লাহ নিজের সঙ্গে রোজার সম্পর্কের কথা ঘোষণা …

বিস্তারিত পড়ুন

দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক।। দেশের আট অঞ্চলে ঝড়-বৃষ্টি ও পাঁচ অঞ্চলে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী, …

বিস্তারিত পড়ুন

৩৩৫ প্রাথমিকে সরকারি বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক।। ফেনীর ৩৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব স্কুলের ভবনগুলোর রুটিন মেইনটেনেন্স করা হবে এ টাকায়। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় প্রতিটি স্কুল এজন্য ৪০ হাজার টাকা করে বরাদ্দ পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ প্রকল্প থেকে …

বিস্তারিত পড়ুন