নিউজ ডেস্ক।।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বুধবার থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। এদিকে, চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।
শনিবার গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান লকডাউন বাড়ানোর পরামর্শ আছে।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী সোমবারের (১৯ এপ্রিল) সভার পর ওই দিন বা পরদিন মঙ্গলবার কী হবে, তা জানিয়ে দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
