এইমাত্র পাওয়া

Monthly Archives: December 2020

প্রাথমিকের ডেপুটেশনে থাকা শিক্ষকরা ফেরত যাবেন স্কুলে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীনে সংযুক্ত (ডেপুটেশন) বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত শিক্ষকদের আগের কর্মস্থলে ফেরত পাঠানো হবে। সফটওয়্যারের মাধ্যমে তালিকা তৈরির পর তাদের বিদ্যালয়ে ফেরত পাঠাতে সংযুক্তি বাতিলের নির্দেশনা জারি করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে। ডিপিই’র কর্মকর্তারা জানান, স্বয়ং ডিপিইতে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), …

বিস্তারিত পড়ুন

১৩-১৫ ডিসেম্বর স্মৃতিসৌধ এলাকায় প্রবেশ নিষেধ

নিউজ ডেস্ক।। বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ …

বিস্তারিত পড়ুন

দেশের সবচেয়ে উঁচু গ্রামে প্রবেশ নিষেধ!

আবদুল্লাহ মাহফুজ অভি।। দেশের অন্যতম উঁচু পর্বত শৃঙ্গের চূড়া থেকে নেমে আমরা যে গ্রামটির দিকে এগিয়ে গেলাম তার প্রবেশ দ্বার কাঠ-বাঁশ ও বেড়া দিয়ে আটকানো। প্রবেশের জন্য বানানো আছে একটি ফটক। সেখানে দাঁড়িয়ে কথা বলছিলেন গ্রামের দুই বাসিন্দা। আমাদের দেখে একটু অবাক হয়ে তাকালেন কয়েক মুহূর্ত তারপর হাসি দিয়ে অভ্যর্থনা …

বিস্তারিত পড়ুন

মাস্ক পরিহিতদের গোলাপ দিলেন ইউএনও

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ কার্যক্রম শুরু করা হয়। মাস্ক পরিহিত পথচারীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। ক্যাম্পেইনে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় …

বিস্তারিত পড়ুন

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ২৭ ডিসেম্বরের মধ্যে বই পৌঁছে দেয়ার সুপারিশ

দেশের সব বিদ্যালয়ে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে শতভাগ বই পৌঁছে দিতে সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, করোনা মহামারীর কারণে সবকিছু থেমে ছিল। কিন্তু আমরা খোঁজ …

বিস্তারিত পড়ুন

ফেসবুক সমাচার: একটি রম্য রচনা পর্ব-২

প্রফেসর ড. মো. নাসির উদ্দীন মিতুল।। প্রিয় পাঠক, যেহেতু প্রথম পর্বের সাথে মিল রেখে দ্বিতীয় পর্ব রচনা করা হয়েছে, তাই সকলের সুবিধার্থে প্রথম পর্ব প্রকাশের লিংকটি জুড়ে দেয়া হলঃ প্রথম পর্ব পড়তে ক্লিক করুন: ফেসবুকে প্রথম ক্যাটাগরির সাধারণ দর্শক বা সিম্পল ভিউয়ারদের সঙ্গে প্রফেসরদের আচরণের মিল খুঁজে পাবেন। ফেসবুকে যারা …

বিস্তারিত পড়ুন

কারিগরির শিক্ষকদের নভেম্বরের বেতন ছাড়

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বৃহস্পতিবার (৩ ডিসেম্বর,২০২০খ্রি.) ছাড় হয়েছে। বেতনের চেক নির্ধারিত ব্যাংকে আজ (বৃহস্পতিবার) পাঠানো হয়েছে। এমপিওশীট কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বেতন ছাড়ের স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫-৮৯১,৮৯২,৮৯৩ এবং ৮৯৪। বেতন উত্তোলনের শেষ তারিখ ১০ ডিসেম্বর,২০২০।  

বিস্তারিত পড়ুন

যারা পাচ্ছেন ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আনন্দধারা ডেস্ক : সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। জানা গেলো, ২০১৯ সালের চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম। সেই সঙ্গে জানা গেলো, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম। ঘোষণা অনুযায়ী ২০১৯ …

বিস্তারিত পড়ুন

মিরপুরে পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 

আনিসুজ্জামান।। আজ সকাল ১০ টায় কুষ্টিয়ার মিরপুর থানায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস  উদ্যযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সমাজ সেবা অফিসার সহ বিভিন্ন সংগঠনের নির্বাহী কর্মকর্তা আরও উপস্থিত  ছিলেন স্থানীয় অনেকেই ।

বিস্তারিত পড়ুন

ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই ভ্যাকসিনঃ কানাডিয়ান চিকিৎসক

অনলাইন ডেস্ক ঃ ভ্যাকসিন না আসা পর্যন্ত কোভিড মোকাবেলায় মাস্ককে ভ্যাকসিন হিসেবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন দুই কানাডীয়ান বিশেষজ্ঞ। তারা বলেছেন, দ্রুততম সময়ে কার্যকর একটি ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দিতে বিজ্ঞানীরা প্রাণপণ কাজ করে যাচ্ছেন। কিন্তু তার আগের সময়টায় মাস্ক এবং হাত ধোয়ার মাধ্যমে কোভিড থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে। ভ্যাকসিন …

বিস্তারিত পড়ুন