এইমাত্র পাওয়া

প্রাথমিকের ডেপুটেশনে থাকা শিক্ষকরা ফেরত যাবেন স্কুলে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধীনে সংযুক্ত (ডেপুটেশন) বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত শিক্ষকদের আগের কর্মস্থলে ফেরত পাঠানো হবে। সফটওয়্যারের মাধ্যমে তালিকা তৈরির পর তাদের বিদ্যালয়ে ফেরত পাঠাতে সংযুক্তি বাতিলের নির্দেশনা জারি করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে।

ডিপিই’র কর্মকর্তারা জানান, স্বয়ং ডিপিইতে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারো, উপপরিচালকের কার্যালয়, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৫০ জন সংযুক্তি নিয়ে কর্মরত আছেন। অনেকে বিভিন্ন মহলের তদবির ও উচ্চমহলে অর্থ দিয়ে প্রেষণে বদলি হয়েছেন। এমন শিক্ষকদের পূর্বের কর্মস্থলে ফেরত যেতে হবে।

ডিপিই’র মহাপরিচালক এ এম মুনসুর আলম বলেন, শিক্ষকদের বিদ্যালয়ের বেইরে কোনো সংস্থা বা দপ্তরে রাখা হবে না। আমরা এসব বদলি বাতিল করার চিন্তা-ভাবনা করছি। তিনি আরো বলেন, আমরা একটি সফটওয়্যার তৈরি করছি। সেখানে শিক্ষকরা কে কোথায় বদলি হয়েছেন তা থেকে সহজেই শনাক্ত করা হবে। সেসব বদলি বাতিল করে তাদের আগের কর্মস্থলে পাঠানো হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.