নিজস্ব প্রতিনিধি।। দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকালের মতো আজ বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ১০টার মধ্যেই দেখা মিলেছে সূর্যের। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। …
বিস্তারিত পড়ুনDaily Archives: December 16, 2020
মাউশির অধীনে ৪০৩২ পদে নিয়োগ, প্রতারক থেকে সাবধান থাকতে মাউশির সতর্কতা
৪ হাজার ৩২ পদে নিয়োগ নিয়ে প্রতারণার ফাঁদ থেকে আবেদনকারী প্রার্থীদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত সোমবার অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে আবেদনকারীদের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ২৮ ক্যাটাগরির ৪ হাজার ৩২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত …
বিস্তারিত পড়ুনশহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন
শিক্ষাবার্তা ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৬টা ৩৬ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। নির্বিঘ্নে দিবসটি পালন করার জন্য জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে কয়েক শ সামরিক ও বেসামরিক নিরাপত্তাকর্মী। মেটাল ডিটেক্টর দিয়ে স্পর্শকাতর স্থানগুলোতে সুইপিং করা হয়েছে। আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পেরিয়ে এবার ৫০তম বিজয় দিবস। করোনা মহামারির কারণে এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছে দেশের বীর সন্তানদের।
বিস্তারিত পড়ুনমুজিববর্ষের মেয়াদ বাড়ল ৯ মাস
অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর কারণে কর্মসূচিগুলো যথাযথভাবে করা না যাওয়ায় মুজিববর্ষের মেয়াদ বাড়িয়েছে সরকার। মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার …
বিস্তারিত পড়ুনএবার মোনালিসা হলেন ফারিয়া
আনন্দধারা ডেস্ক : একটি আলোচিত সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসেন ফারিয়া শাহরিন। এ প্রতিযোগিতা সেরা দশে জায়গাও পান তিনি। এরপর শুরু করেন মডেলিং ক্যারিয়ার। একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়ে প্রথম আলোচনায় জায়গা করে নেন তিনি। এরপর নাটকে নিয়মিত অভিনয় করতে থাকেন। ছবিতেও তাকে দেখা গিয়েছিল। ক্যারিয়ারের সুসময়ে হঠাৎ করেই …
বিস্তারিত পড়ুনআজ মহান বিজয় দিবস
নিউজ ডেস্ক।। আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স …
বিস্তারিত পড়ুনধৃষ্টতা দেখাবেন না, বিশৃঙ্খলা করতে দেবো না: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : ধর্মকে রাজনৈতিক হাতিয়ার না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে। ধর্মের নামে কোনো ধরনের বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবো না। একাত্তরের পরাজিত শক্তির একটি অংশ সমাজে অশান্তি সৃষ্টি করতে মাঠে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল