এইমাত্র পাওয়া

Daily Archives: November 4, 2020

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির পরও শূন্য আসন!

নিউজ ডেস্ক।। ২০১৯ শিক্ষাবর্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত ৪৪৩ জন ছাত্রী ভর্তির অভিযোগে সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত। এই শিক্ষার্থীরা এখনো ঐ প্রতিষ্ঠানেই পড়াশুনা করছে। অথচ প্রতিষ্ঠানটি চলতি বছরের জানুয়ারি মাসে শূন্য আসন দেখিয়ে …

বিস্তারিত পড়ুন

নবম ভোকেশনাল শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ।। ভোকেশনাল এসএসসি ও দাখিল ভোকেশনাল কোর্সের নবম শ্রেণির শিক্ষার্থীদের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস এবং ৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ সংক্ষিপ্ত সিলেবাস এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। জানা গেছে, অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে

শিক্ষাবার্তা ডেস্ক ।। অনির্দিষ্ট সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তররের (ডিপিই) অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে। শেষ হবে ২৪ নভেম্বর …

বিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যেই সব জেলায় পৌঁছাবে নতুন বই

নিজস্ব প্রতিবেদক ।। >> প্রাথমিক-মাধ্যমিক মিলিয়ে তৈরি হচ্ছে ৩৬ কোটি বই >> প্রাথমিকের ৩০ শতাংশ বই পৌঁছেছে জেলায় >> জেলায় জেলায় যাচ্ছে মাধ্যমিকের বই সারাদেশে ৩৬ কোটি শিক্ষার্থীর জন্য নতুন পাঠ্যবই প্রস্তুত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় নতুন বই পাঠানো শুরু হয়েছে। এ পর্যন্ত সারাদেশে প্রাথমিকের ৩০ শতাংশ বই পাঠানো হয়েছে। …

বিস্তারিত পড়ুন

অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার সক্ষমতা এখনো হয়নি, মত বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক ।। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফটওয়্যার ব্যবহার করে বর্তমান অবস্থায় ভর্তি পরীক্ষা নেয়া ঠিক হবে না বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত পর্যালোচনা সভায় এমন মতামত দেন তারা। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তারা বলেন, সফটওয়্যার …

বিস্তারিত পড়ুন

অমর্ত্য সেনের ৮৮তম জন্মদিন

সাতসতেরো ডেস্ক ।। ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়ে বাঙালিদের মন জয় করেছিলেন অমর্ত্য সেন। দারিদ্র এবং দুর্ভিক্ষ নিয়ে গবেষণার জন্য পৃথিবী জুড়েই তিনি শ্রদ্ধা অর্জন করেছেন। প্রথম নোবেলজয়ী এই বাঙালি অর্থনীতিবিদের ৮৮তম জন্মদিন আজ। জন্ম ১৯৩৩ সালের ৩ নভেম্বর শান্তিনিকেতনে মাতামহ ক্ষিতিমোহন সেনের বাড়িতে। শান্তিনিকেতনের আচার্য অধ্যাপক ক্ষিতিমোহন সেন …

বিস্তারিত পড়ুন

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিন

সাতসতেরো ডেস্ক ।। নানা অবদানের জন্যই বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ভারতে ব্রিটিশশাসন-বিরোধী সংগ্রামের সৈনিক, পাকিস্তান-রাষ্ট্রে বাংলাভাষার মর্যাদা-প্রতিষ্ঠার আন্দোলনের প্রবর্তক, বাংলাদেশের স্বাধীনতার স্বাপ্নিক। এর প্রতিটি পর্যায়ে নিজের বিশ্বাস ও কর্মের জন্যে মূল্য দিয়েছেন তিনি— সর্বাধিক মূল্য দিয়েছেন ১৯৭১ এর মার্চে।  তখন তিনি নিজের হাতে কুমিল্লার বাড়িতে তুলেছিলেন স্বাধীন …

বিস্তারিত পড়ুন

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ৮৬তম জন্মদিন

সাতসতেরো ডেস্ক ।। শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক। তিনি গল্প উপন্যাস অদ্ভুতুড়ে সিরিজ- সবই এতো প্রচুর লিখেছেন যে, শীর্ষেন্দু নামটি বই পোকাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। এই কথাসাহিত্যিকের ৮৬তম জন্মদিন আজ। তার জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহে। তার জীবনের প্রথম এগারো বছর কাটে বাংলাদেশে। ভারত বিভাজনের …

বিস্তারিত পড়ুন

‘পথের পাঁচালী’র বিভূতিভূষণের প্রয়াণ দিবস

সাতসতেরো ডেস্ক ।। জনপ্রিয় ঔপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে দু’জন বিভূতিভূষণ রয়েছেন।  একজন বন্দ্যোপাধ্যায় আরেকজন মুখোপাধ্যায়।  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। এই অমর কথাশিল্পী ১৯৫০ সালের ১ নভেম্বর বিহারের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন।  শিক্ষকতার মাধ্যমেই তার পেশাগত জীবনে প্রবেশ।  জীবনের শেষ সময়েও শিক্ষকতায়ই ছিলেন।  এই লেখকের লেখালেখির জীবন ছিল স্বল্প।  মাত্র আঠাশ …

বিস্তারিত পড়ুন

শচীন দেববর্মনের ৪৬তম প্রয়াণ দিবস

সাতসতেরো ডেস্ক ।। বাংলা সংগীতে এক বিশাল অংশ জুড়ে আছেন শচীন দেববর্মন। কিংবদন্তিতুল্য বাংলা গানের এই শিল্পী এস ডি বর্মন হিসেবেও বিশেষ পরিচিত। উপমহাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পীর ৪৬তম প্রয়াণ দিবস আজ। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি প্যারালিটিক স্ট্রোকের কারণে ৫ মাস কোমায় ছিলেন। অর্ধশতাব্দী কালেরও বেশি …

বিস্তারিত পড়ুন