ঢাকা ও চট্টগ্রামে মৃদু ভূমিকম্প হয়েছে। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, মূল কম্পন অনুভূত হয়েছে ভারতে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভারতের মনিপুর …
বিস্তারিত পড়ুনMonthly Archives: October 2020
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালার দাবি
সরকার স্বীকৃত ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টিউশন ফি নির্ধারণে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম। অভিভাবক ঐক্য ফোরাম পক্ষে শনিবার (১০ অক্টোবর) সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশে সরকার অনুমোদিত এবং এমপিওভুক্ত বেসরকারি …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেডের জটিলতা নিরসন শিগগিরই
নিউজ ডেস্ক।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে নির্ধারিত বেতন পেতে আর সমস্যা থাকছে না। সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার জন্য নির্ধারিত সফটওয়্যার ‘আইবাস প্লাস প্লাস‘ সফটওয়্যার মডিউলের সিস্টেমে ১৩তম গ্রেডের উচ্চধাপে বেতন নির্ধারণ সংক্রান্ত বিষয়টি সংযোজন (ইমপুট) করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা …
বিস্তারিত পড়ুনযথাসময়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা
নিউজ ডেস্ক।। দেশে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের প্রকোপ শুরুর আশঙ্কা রয়েছে। এ কারণে অনিশ্চিত হয়ে পড়ছে ডিসেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। মূলত শীতকালজুড়ে প্রাণঘাতী এ ভাইরাসের প্রকোপ চলমান থাকবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এতে ২০২১ সালের এসএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, করোনা দেশের অর্থনীতির ক্ষতির পাশাপাশি …
বিস্তারিত পড়ুনএই সময়ে সাংবাদিকতা ও পেশার ভবিষ্যৎ
মোল্লা জালাল।। করোনা মহামারি সাংবাদিকদের নতুন কিছু বাস্তবতার মুখোমুখি করেছে। এই মহামারি থেকে জীবন রক্ষার জন্য বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলতে। এর মধ্যে রয়েছে- কোয়ারেন্টাইন, আইসোলেশন, লকডাউন, সোশ্যাল ডিসটেন্স মেনটেইন, মাস্ক ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া, গরম পানি পান করাসহ আরো কিছু নিয়মকানুন। কারণ এখনো পর্যন্ত এই মহামারির কোনো ওষুধ …
বিস্তারিত পড়ুনগ্রেডিং, বিদেশে শিক্ষা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে উদ্বেগের কিছু নেই
নিউজ ডেস্ক।। করোনার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তে জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়নের ঘোষণার পর এখন কিভাবে কোন কৌশলে ফল চূড়ান্ত হবে সেটিই প্রশ্ন। তবে সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলতি সপ্তাহেই বসছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত পরামর্শক কমিটির বৈঠক। বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও কমিটির সদস্যরা জানিয়েছেন, …
বিস্তারিত পড়ুনঢাকা-দিল্লি ফ্লাইট চালু হচ্ছে ৩ মাসের জন্য
নিউজ ডেস্ক।। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিন মাসের জন্য ‘এয়ার ট্রাভেল বাবল’ চুক্তি হতে যাচ্ছে। দ্রুত চুক্তি সম্পাদন করতে উভয় দেশ সম্মতি প্রকাশ করেছে। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ‘এয়ার বাবল’ চুক্তির ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের মতামত চেয়ে নোট ভারবাল পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর ভারতীয় …
বিস্তারিত পড়ুনঅনেক প্রশ্নের সমাধান খুঁজছে শিক্ষাবোর্ড
নিউজ ডেস্ক।। প্রথমবারের মতো একেবারেই ভিন্ন একটি পদ্ধতিতে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এ ধরনের পদ্ধতিতে ফল মূল্যায়নের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই শিক্ষা বোর্ডের। এ কারণে এ নিয়ে তাদের সামনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। কীভাবে ফল মূল্যায়ন করলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের কাছে গ্রহণযোগ্য …
বিস্তারিত পড়ুনকারিগরি শিক্ষার্থীদের মূল্যায়নে জটিলতা
নিউজ ডেস্ক।। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অবস্থায় ২০২০ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি সমমান পর্যায়ের প্রায় পৌনে দুই লাখ শিক্ষার্থীর মূল্যায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এসএসসি (ভোকেশনাল) পাস করে জেনারেল কলেজে ভর্তি হওয়া …
বিস্তারিত পড়ুনআজ বিশ্ব ডাক দিবস
নিউজ ডেস্ক।। কালের বিবর্তনে নিত্যই বদলাচ্ছে অনেক কিছু। পুরোনো রীতি, ব্যবস্থা, জীবনাচার অধিকার নিচ্ছে আধুনিকতা-হাইটেক। এমন এক সময় ছিল যখন যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি। সে যেন এক আদ্দি রূপকথা। যোগাযোগের মাধ্যম ছিল ‘টরেটক্কা’ টেলিগ্রাম আর চিঠি। তারও আগে পায়রার পায়ে চিঠি বেঁধে খবর পাঠানো হতো। কাগজে লিখে খামে পুরে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল