এইমাত্র পাওয়া

হাইলাইট

গুচ্ছ ভর্তিতে আবেদন তিন লাখের বেশি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা দিতে তিন লাখ তিন হাজারের বেশি শিক্ষার্থীরা আবেদন করেছেন। গতকাল রোববার গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়। সোমবার গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক  …

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় দিনের মতো আন্দোলনে ৭৭৭ শিক্ষক

ঢাকাঃ বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষকরা। সোমবার (০১ মে) সকাল ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-সংকট নিরসনে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) অধীনে নিয়োগ …

বিস্তারিত পড়ুন

ভেরিফিকেশন চলমান রেখেই ৩২ হাজার শিক্ষকের যোগদান

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলাকালীন যোগদানের চূড়ান্ত সুপারিশ করা হবে। বিষয়টি মৌখিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল …

বিস্তারিত পড়ুন

একজন পরীক্ষার্থী ফেল করলে দায় নিতে হবে শিক্ষককে

ফরিদপুরঃ ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার বলেছেন, এসএসসি পরীক্ষায় একজন ছাত্র যদি ফেল করে, তাহলে এর দায় ওই বিদ্যালয়ের শিক্ষককে নিতে হবে। আর যদি কোনো শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ঠিকমতো পড়ালেখা না করান, আর এর সত্যতা পাওয়া যায় ওই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হবে। রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দার …

বিস্তারিত পড়ুন

ঢাবির একাডেমিক কার্যক্রম থেকেও সরিয়ে দেয়া হলো অধ্যাপক ইমতিয়াজকে

ঢাকাঃ বঙ্গবন্ধুকে অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে এবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম থেকেও সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে একই অভিযোগে অধ্যাপক ইমতিয়াজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগে ৩৪ লাখ টাকা ঘুষ নেন শিক্ষা কর্মকর্তা

কুষ্টিয়াঃ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৩৪ লাখ টাকা ঘুষ নিয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিনা খাতুন। রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের অভিযানে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ঘুষ নেওয়ার তথ্য বের হয়ে আসে। দুদকের কুষ্টিয়া জেলা এনফোর্সমেন্ট ইউনিট জানায়, গত বছর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চাকরি দেওয়ার …

বিস্তারিত পড়ুন

শেকৃবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক

ঢাকাঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপ-উপাচার্য হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অলক কুমার পাল। রবিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদে চার বছরের জন্য নিযুক্ত করা হয়। ড. অলক কুমার পাল এর আগে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন …

বিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে কলেজের গাছ বেচে ‘বৈশাখী ভাতা’ দিয়েছেন অধ্যক্ষ

কুড়িগ্রামঃ জেলার সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম সালাউদ্দিন রুবেলের বিরুদ্ধে কলেজ চত্বরের গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্ত করে সত্যতা পেয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। তবে গাছ বেচে শিক্ষক-কর্মচারীদের ‘বৈশাখী ভাতা’ দিয়েছেন বলে দাবি ভারপ্রাপ্ত অধ্যক্ষের। …

বিস্তারিত পড়ুন

বিষয়ভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক ছাড়া ষষ্ঠ-সপ্তম শ্রেণির ক্লাস নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক।। বাস্তবায়ন শুরু হওয়া নতুন জাতীয় শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির রুটিন সংশোধন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। রবিবার (৩০ এপ্রিল) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছাড়া অন্য কোনও শিক্ষক ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সেশন বা শ্রেণি কার্যক্রম চালাতে পারবেন না। …

বিস্তারিত পড়ুন

পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলার পাংশা উপজেলার পাংশা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান (মকু) কে (৪০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেন ডাঙ্গা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। শিক্ষকতার পাশাপাশি …

বিস্তারিত পড়ুন