নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জেলার পাংশা উপজেলার পাংশা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান (মকু) কে (৪০) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেন ডাঙ্গা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। শিক্ষকতার পাশাপাশি তিনি কলিমহর ইউনিয়ন পরিষদ এলাকার হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন।

এলাকাবাসী জানান, রবিবার রাত ৯ টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের হালখাতা শেষ করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে নিজ গ্রামে মোটরসাইকেল যোগে ফিরছিলেন তিনি। পথিমধ্যে হোসেন ডাঙ্গা বাজার থেকে আধা কিলোমিটার দূরে একই গ্রামের দীঘির চালা নামক স্থানে তার মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা। একই মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন হোসেন ডাঙ্গা গ্রামের মৃত আজগর আলীর ছেলে মিজান ওরসে মিজাই। মোটরসাইকেল গতিরোধ করার পর সন্ত্রাসীরা মিজানকে অস্ত্রের মুখে চলে যেতে বলেন। মিজান চলে গেলে সন্ত্রাসীরা শিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করেন।
এ বিষয়ে পাংশার কলিমোহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু বলেন, মিজান পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এর পাশাপাশি সে হোসেডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রবিবার তার নিজ দোকানে হালখাতার অনুষ্ঠান হয় হালখাতার অনুষ্ঠান শেষ করে তিনি যখন বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন তখন পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, কিছু বাহিনীর ছেলেরা কিছুদিন এলাকায় খুব উৎপাত করছে। হয়তো তারাই এ ঘটনা ঘটিয়েছে। তাদের বিষয়ে আগেই প্রশাসনকে জানানো হয়েছে। তবে ঘটনার সাথে যারাই জড়িত থাকুন না কেন, প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মিজানুর রহমানকে গুলি করার ঘটনায়। আমরা ঘটনাস্থলে থেকে কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারব।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, কারা কি কারণে মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যা করেছে তা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
