শেকৃবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক

ঢাকাঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপ-উপাচার্য হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অলক কুমার পাল।

রবিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ পদে চার বছরের জন্য নিযুক্ত করা হয়।

ড. অলক কুমার পাল এর আগে বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. অলক কুমার পাল বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমাকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছি। উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ায় এ কাজ আরও ভালোভাবে করা সম্ভব হবে। সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম এগিয়ে নিতে কাজ করব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.