এইমাত্র পাওয়া

লিড

নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। একই সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি হওয়ারও …

বিস্তারিত পড়ুন

এবার সরকারি চাকরিজীবীদের আরও করছাড় দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  সরকারি চাকুরেদের প্রণোদনা দেওয়ার প্রজ্ঞাপন জারির পর তাদের আরও করছাড়ের সুবিধা দিল সরকার। সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে বুধবার এ করছাড়ের ঘোষণা দেয়। নতুন আয়কর আইনের আলোকে মঙ্গলবার এ …

বিস্তারিত পড়ুন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৮ জুলাই ফলাফল ঘোষণা করা হবে। এদিন ফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ জুলাই)  এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। …

বিস্তারিত পড়ুন

সংক্ষিপ্ত পরীক্ষা নিতে স্থায়ী হচ্ছে শিক্ষা বোর্ডের ক্ষমতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মহামারিসহ যে কোনো দৈবদুর্বিপাকে সংক্ষিপ্ত পরীক্ষার গ্রহণের সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন, ২০২৩-এর খসড়া চূড়ান্ত করে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। এখন এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৯৬১ সালের প্রণীত আইনের অধীনে …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণ: বিকেল সাড়ে তিনটায় মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দিলেও সরকারিকরণের দাবিতে তারা অনড়। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে সরকারিকরণের এক দফা দাবিতে এ কর্মসূচি চলছে। বুধবার সকালে নবম দিনের মতো অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষকরা। …

বিস্তারিত পড়ুন

সব চাকরিতে যোগদানে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ মাদকদ্রব্যের বিস্তার রোধে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় সরকারসহ সব প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির এক সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল ওয়াহাব ভূঞা ডোপ টেস্ট-সংক্রান্ত বিধিমালার খসড়া প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, …

বিস্তারিত পড়ুন

‘মাউশির কড়া বার্তা’ জাতীয়করণের আন্দোলন আরও জোরদার হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে যে নোটিশ জারি করা হয়েছে তা শিক্ষকদের আন্দোলন থামাতে পারবে না। দাবি আদায় না করে শিক্ষকরা বাড়ি ফিরবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার (১৯ জুলাই) নবম দিনের মতো শিক্ষকদের আন্দোলন থেকে শিক্ষাবার্তা’কে একথা জানিয়েছেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি …

বিস্তারিত পড়ুন

প্রতিবছর ৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কর্মচারীদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. গোলাম কবির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০২৩ সালে ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই তারিখে …

বিস্তারিত পড়ুন

আন্দোলনে শিক্ষকরা, স্কুলে উপস্থিত থাকতে মাউশির নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে ১১ জুলাই থেকে টানা আন্দোলন করছেন শিক্ষকরা। গত রবিবার থেকে স্কুলে তালা ঝুলিয়ে প্রেসক্লাবে হাজিরা দেওয়া কর্মসূচী চালু করে শিক্ষকরা। কার্যত …

বিস্তারিত পড়ুন

ন্যূনতম প্রণোদনা ১ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি চাকরিজীবীদের প্রণোদনার (বিশেষ সুবিধা) প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা।আর অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের বাস্তবায়ন শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি …

বিস্তারিত পড়ুন