এইমাত্র পাওয়া

মাধ্যমিক

২য় ডোজ নেওয়া শিক্ষার্থীরা যেতে পারবে স্কুলে

অনলাইন ডেস্ক।। শুধুমাত্র যারা করোনাভাইরাস থেকে সুরক্ষার দুই ডোজ টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, যাদের দুই ডোজ টিকা দেওয়া আছে, শুধু তারাই সরাসরি ক্লাসে অংশ নিতে পারবে। মন্ত্রী জানান, মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ …

বিস্তারিত পড়ুন

২০২২ সালের এসএসসি-এইচএসসির বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে পরীক্ষার দিনক্ষণের বিষয়ে এখনই কোনো মন্তব্য করেননি তিনি। রোববার ২০২১ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এসএসসি ও …

বিস্তারিত পড়ুন

পা দিয়ে লিখে এবারও জিপিএ-৫ পেলো তামান্না

নিজস্ব প্রতিবেদক।। এক পায়ে লিখে এইচএসসি পরীক্ষাতেও জিপি-৫ পেয়েছেন তামান্না আক্তার নুরা। এর আগেও পিইসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি। অদম্য মেধাবী তামান্নার এক পা-ই সম্বল। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। জীবনযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে নানান প্রতিবন্ধকতা জয় করে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছেন তামান্না। রোববার …

বিস্তারিত পড়ুন

শতভাগ পাস ১৯৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে,৫টিতে কেউ পাস করেনি

অনলাইন ডেস্ক।। এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের ১ হাজার ৯৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। আর ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেননি। আজ রোববার আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৭৩৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১ হাজার …

বিস্তারিত পড়ুন

স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক।। চলতি শিক্ষাবর্ষে (২০২১-২২) ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধীনে অধ্যয়নরত স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। এর আগে গত ৯ জানুয়ারি বৃত্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের …

বিস্তারিত পড়ুন

কলেজ পরিচালনায় এডহক কমিটি গঠনের আদেশ প্রত্যাহার চান শিক্ষকরা

অনলাইন ডেস্ক।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের জন্য অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। অনতিবিলম্বে এই আদেশ প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছে তারা। রোববার (৬ ফেব্রুয়ারি) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বায়ক অধ্যাপক অলিউল্লাহ্ মো. আজমতগীর ও সদস্য সচিব সৈয়দ জাফর আলীর সই করা এক …

বিস্তারিত পড়ুন

ষষ্ঠ থেকে দশম শ্রেণির অ্যাসাইনমেন্ট বিতরণ

অনলাইন ডেস্ক।। ২০২২ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন এ নির্দেশনা দেন। অফিস আদেশে বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের  (এনসিটিবি) ২০২১ …

বিস্তারিত পড়ুন

২য় দফায় ভর্তির আবেদন শুরু আগামীকাল সোমবার

অনলাইন ডেস্ক।। সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের আবেদন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। দুই দিনের এই কার্যক্রম চলবে মঙ্গলবারও। প্রথম ধাপে ভর্তির জন্য কলেজ না পাওয়া শিক্ষার্থীরা এবং এখনও ভর্তি আবেদন না করা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। এদিকে, আজ রোববার রাত ৮টায় শেষ হচ্ছে …

বিস্তারিত পড়ুন

লুৎফুল হায়দার দেশ সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা

নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থ‍ানার দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা শিক্ষক নির্বাচিত হয়েছেন লুৎফুন্নেছা বালিকা বিদ্যানিকেতন স্কুলের সহকারি শিক্ষক শাহ মোহাম্মদ লুৎফুল হায়দার। প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত a2i-Aspire to Innovate, ICT Division, Bangladesh. প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের ওয়েব পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম শিক্ষক বাতায়ন। …

বিস্তারিত পড়ুন

শীঘ্রই নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তির ঘোষণা

অনলাইন ডেস্ক চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে, নতুন অর্থবছরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে এরই মধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে। এমপিওভুক্তির জন্য প্রায় ছয় হাজার আবেদন জমা …

বিস্তারিত পড়ুন