অনলাইন ডেস্ক
চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকা প্রকাশ করা হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে, নতুন অর্থবছরে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে এরই মধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে। এমপিওভুক্তির জন্য প্রায় ছয় হাজার আবেদন জমা হয়েছে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি স্তরের তিন হাজার। বাকি তিন হাজার কারিগরি, ভোকেশনাল ও মাদরাসা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন।
বর্তমানে আবেদনগুলোর শেষ পর্যায়ের যাচাই-বাছাই এবং জেলা পর্যায় থেকে আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রিপোর্ট সংগ্রহের কাজ চলছে। নতুন শিক্ষাসচিব যোগদান করায় কিছুটা বিলম্ব হলেও এখন জোরেশোরে চলছে এমপিওভুক্তির কাজ।
যাচাই-বছাই কমিটির আরেক সদস্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির বলেন, আবেদন শেষ হওয়ার পর এ পর্যন্ত কমিটির দুটি সভা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছে তা বর্তমানে যাচাই করা হচ্ছে। চলতি মাসের মধ্যে এ কাজ শেষ হতে পারে বলেও জানান তিনি।
দেশে এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়েছে এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩৩ হাজার। আর এমপিওভুক্ত হয়নি এমন প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সবশেষ ২০১৯ সালের ২৩ অক্টোবর দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
