লুৎফুল হায়দার দেশ সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা

নিজস্ব প্রতিবেদক।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থ‍ানার দেশ সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা শিক্ষক নির্বাচিত হয়েছেন লুৎফুন্নেছা বালিকা বিদ্যানিকেতন স্কুলের সহকারি শিক্ষক শাহ মোহাম্মদ লুৎফুল হায়দার।

প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক পরিচালিত a2i-Aspire to Innovate, ICT Division, Bangladesh. প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের ওয়েব পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম শিক্ষক বাতায়ন। যেখানে সারে পাঁচ লাখের বেশি আইটি বিশেষজ্ঞ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করে আসছেন। সারাদেশে ৯ লাখ শিক্ষক শিক্ষিকা রয়েছেন। যেখানে ৫,৯৪,১৮৪ জন সদস্য ৫২০১৯১ টি কনটেন্ট ও ৯৫৩ টি মডেল কনটেন্ট রয়েছে।তাদের মধ্যে একজন শাহ মোহাম্মদ লুৎফুল হায়দার। শাহ মোহাম্মদ লুৎফুল হায়দার ডিজিটাল কনটেন্ট নির্মাণ, মুক্তপাঠ, গফরগাঁও উপজেলা আইসিটি প্রশিক্ষক এবং আইসিটি নিয়ে বিভিন্ন প্লাটফর্মে কাজ করছেন। এছাড়াও তিনি করোনাকালীন সময়ে শিক্ষা ব্যাবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আব্দুল্লাহ আল আবেদীন মীর, গফরগাঁও উপজেলা আইসিটি শিক্ষক ফোরাম এবং ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরাম এর নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে, লুৎফুন্নেছা বালিকা বিদ্যানিকেতন স্কুলের ফেইসবুক পেইজ থেকে অনলাইন ক্লাস পরিচালনা করেন।

তিনি বলেন, আমার এই বিজয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা দিতে উৎসাহ বৃদ্ধি পেয়েছে। আমি ২০১৫ সাল থেকে নিয়মিত শিক্ষক বাতায়ন এ কাজ করে যাচ্ছি। ২০২০ সালে ময়মনসিংহ জেলা ICT4E অ্যাম্বাসেডর নির্বাচিত হই। আমি এই পর্যন্ত ৯০টি কনটেন্ট বাতায়নে আপলোড করতে পেরেছি। এছাড়াও আমি অনলাইনে এই পর্যন্ত ১৯টি ক্লাস করেছি।

আমি UITRCE এর মাস্টার ট্রেইনার হিসেবে ২০১৬ সাল থেকে অধ্যবদি গফরগাঁও উপজেলায় দায়িত্ব পালন করে আসছি।

গফরগাঁও উপজেলার গর্ব লুৎফুন্নেছা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক, আইসিটি অ্যাম্বাসেডর, আইসিটি মাস্টার ট্রেইনার শাহ মোহাম্মদ লুৎফুল হায়দার শিক্ষক বাতায়নের এ পাক্ষিকের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ায় আইসিটি শিক্ষক ফোরাম,গফরগাঁও এর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.