অনলাইন ডেস্ক।।
সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপের আবেদন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। দুই দিনের এই কার্যক্রম চলবে মঙ্গলবারও। প্রথম ধাপে ভর্তির জন্য কলেজ না পাওয়া শিক্ষার্থীরা এবং এখনও ভর্তি আবেদন না করা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। এদিকে, আজ রোববার রাত ৮টায় শেষ হচ্ছে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সুযোগ। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ ২২৮ টাকা মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশের মাধ্যমে জমা দিয়ে নিশ্চায়ন করতে হবে শিক্ষার্থীদের।
শিক্ষা বোর্ডগুলো বলছে, পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রম্নয়ারি। ১১ থেকে ১২ ফেব্রম্নয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। ১৩ ফেব্রম্নয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রম্নয়ারি। ১৬ ও ১৭ ফেব্রম্নয়ারি তৃতীয় বা শেষপর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। ১৯ থেকে ২৪ ফেব্রম্নয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর ২ মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
