অনলাইন ডেস্ক।।
শুধুমাত্র যারা করোনাভাইরাস থেকে সুরক্ষার দুই ডোজ টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, যাদের দুই ডোজ টিকা দেওয়া আছে, শুধু তারাই সরাসরি ক্লাসে অংশ নিতে পারবে।
মন্ত্রী জানান, মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক পর্যায়ের স্কুল খুলছে। আর ১০ থেকে ১৪ দিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপিরষদ বিভাগ। তাতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এর পর শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
