ঢাকাঃ জেলার ধামরাইয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে এমদাদুল হক নামে এক শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ মে) সকালে বিষয়ভিত্তিক পরীক্ষা চলাকালে উপজেলার কুশুরা ইউনিয়নের নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন জালসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক। জানা গেছে, …
বিস্তারিত পড়ুনশিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের জরুরি বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরকালীন কল্যাণ সুবিধা পাইয়ে দেওয়ার নামে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা এ অর্থ উত্তোলন করিয়ে দেওয়ার নামে অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সতর্কতামূলক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। বুধবার (১০ মে) দ্বিতীয় দফায় এ বিজ্ঞপ্তি …
বিস্তারিত পড়ুনএক কেন্দ্রের চার শিক্ষককে অব্যাহতি
নোয়াখালীঃ জেলার চাটখিলে গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। অব্যাহতিপ্রাপ্তরা হলো, উপজেলার পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল চন্দ্র দেবনাথ, মল্লিকা দিঘির পাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাবেয়া বেগম, মমিনপুর দাখিল মাদরাসার শিক্ষক …
বিস্তারিত পড়ুনপরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা
কুমিল্লা: জেলার চান্দিনা উপজেলায় এসএসসির গণিত পরীক্ষায় নকল করতে না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা করে মাথা ফাটিয়ে দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১০ মে) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার এতবারপুর আজম উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর …
বিস্তারিত পড়ুনকারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে সাইফা
কুমিল্লাঃ কুমিল্লা জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) দিচ্ছে দাউদকান্দির এক শিক্ষার্থী। মঙ্গলবার (০৯ মে) চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে অংশগ্রহণ করে সাইফা আক্তার নামে হাজতি। সে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সোলাকান্দি গ্রামের শিপন সরকারের মেয়ে। গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুনচিলমারীতে অসাধুপায়ে পরিক্ষা, দেয়াল টপকে দিচ্ছে নকল
কুড়িগ্রাম জেলা প্রতিবেদকঃ চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরিক্ষায় জেলার চিলমারীতে অবাধভাবে অসাধুপায়ে প্রশাসনের নজর এরিয়ে চলছে পরিক্ষা। কেন্দ্র এলাকার দেয়াল টপকে পরিক্ষার্থীদের কক্ষে নকল দেয়ার ঘটনা ঘটেছে। যদিও প্রশাসনের দাবী নকল মুক্ত ভাবে এ বছর সুষ্ঠ ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। কেন্দ্র এলাকায় …
বিস্তারিত পড়ুনছেলের সঙ্গেই এসএসসি দিচ্ছেন ৫০ বছরের বাবা
বগুড়াঃ ছোট থেকেই ইচ্ছে ছিল উচ্চশিক্ষার। ইচ্ছে থাকলেও ‘অভাব’ তাকে এগুতে দেয়নি। অষ্টম শ্রেণির পর আর সম্ভব হয়নি পড়ালেখা। দীর্ঘ বিরতির পরে ফের সেখান থেকেই আবার শুরু করেন। বর্তমান ৫০ বছর বয়সে এসেও হাল ছাড়েননি। এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। ছেলে আসিফ তালুকদারের সঙ্গে এবার এসএসসি পরীক্ষায় বসেছেন ‘জাহাঙ্গীর আলম বাবু’। …
বিস্তারিত পড়ুনস্কুলে যাওয়ার পথে শিক্ষককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
মানিকগঞ্জঃ জেলার সদর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৯ মে) সকালে বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জামাল উদ্দিন লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। …
বিস্তারিত পড়ুনদর-কষাকষি ঘুষ নেন রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
কক্সবাজারঃ ঘুষগ্রহণকারী বেশিরভাগ কর্মকর্তাই নিজের নাম রেখেঢেকে চলেন। সবার সঙ্গে ঘুষের ব্যাপারে আলোচনা করেন না। সাধারণত কর্মচারী বা ‘বিশ্বস্ত’ লোকের মাধ্যমে ঘুষ নেন তারা। এ ক্ষেত্রে অনেকটাই উদার কক্সবাজারের রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। তিনি ঘুষের আলাপ ও দর-কষাকষি নিজে করতে পছন্দ করেন। তার কোনো রাখঢাক নেই। নিজের …
বিস্তারিত পড়ুনপ্রধান শিক্ষকের সনদ জালিয়াতি, কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি
মাদারীপুরঃ জেলার শিবচরে সনদ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত শিবচরের শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (৮ মে) সন্ধ্যায় শিবচর উপজেলা এসএসসি পরীক্ষা কমিটির এক জরুরি সভায় রেজুলেশন করে তাকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল