যে কারণে স্কুল শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত

ঢাকাঃ জেলার ধামরাইয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে এমদাদুল হক নামে এক শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মে) সকালে বিষয়ভিত্তিক পরীক্ষা চলাকালে উপজেলার কুশুরা ইউনিয়নের নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন জালসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক।

জানা গেছে, বুধবার সকালে আইসিটি পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মদ হাই জকী কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় এমদাদুল হক নামের এক ব্যক্তি এমসিকিউ পরীক্ষা চলাকালে ইচ্ছাকৃতভাবে প্রশ্নের উত্তরপত্রের সেট কোড পরিবর্তন করে ভিন্ন সেট কোড ছাত্র-ছাত্রীদের পূরণ করতে সহায়তা করেছে। যার ফলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওই শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দেন ইউএনও।

ধামরাইয়ের ইউএনও হুসাইন মুহাম্মদ হাই জকী বলেন, পরীক্ষার হলে পরীক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য এবং প্রশ্নের উত্তর বলে দেওয়ার জন্য তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। কোথাও অনিয়ম হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.