এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

বেরোবিতে হলের সিট বণ্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, ১০ জন আ-হ-ত

রংপুরঃ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হলের সিট বন্টন নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত থেমে থেমে চলে এই ধাওয়া-পাল্টা ধাওয়া। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. ফেরদৌস …

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ৩৪ বছর পর চাকসু নির্বাচন চলতি বছরের জুনে

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (চাকসু)। তবে এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে শিক্ষার্থীদের। চলতি বছরের জুনেই হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। জুনে নির্দিষ্ট তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য ইতোমধ্যে নীতিমালা প্রণয়ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৪ জানুয়ারি …

বিস্তারিত পড়ুন

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেমে থাকা পরীক্ষাগুলো দ্রুতগতিতে আয়োজন করা হবে’

গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, শিক্ষকতা একটি মহান পেশা। আপনারা অনেক পেশা রেখে শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত করেছেন নীতি নৈতিকতার স্বার্থে, সমাজের স্বার্থে ও দেশের স্বার্থে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের …

বিস্তারিত পড়ুন

গুচ্ছ পদ্ধতি থেকে বের হতে কুবি প্রশাসনকে আলটিমেটাম দিল শিক্ষার্থীরা

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে নেওয়ার দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ৭২ ঘণ্টার মধ্যে গুচ্ছ পদ্ধতি থেকে বের না হলে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে …

বিস্তারিত পড়ুন

রাবিপ্রবির নতুন উপাচার্য হলেন চবির অধ্যাপক ড. আতিয়ার

রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে দীর্ঘ ৫ মাস পর নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে …

বিস্তারিত পড়ুন

হলে ঢুকে শিক্ষার্থীর ওপর হা-ম-লা-র চেষ্টায় তদন্ত কমিটি গঠন শাবিপ্রবি প্রশাসনের

সিলেটঃ গত ৫ জানুয়ারি শাহপরান হলে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধের মাত্রা নির্ধারণপূর্বক শাস্তির সুপারিশ করতে তদন্ত কমিটি গঠন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির। তিনি জানান, গত ৫ জানুয়ারি শাহপরান হলের ৪৩৬ …

বিস্তারিত পড়ুন

পোষ্য কোটা বহাল ও বাতিল নিয়ে চবিতে পাল্টাপাল্টি কর্মসূচি

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটা বাতিল ও জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচারসহ ৯ দফা দাবিতে এক সপ্তাহ ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে ৮ জন শিক্ষার্থী আমরণ অনশনের ঘোষণা দেয়। প্রশাসনের আশ্বাসে টানা ১২ ঘণ্টা অনশনের পর তারা অনশন স্থগিত ঘোষণা করে। অনশনের বিপরীতে পাল্টা অবস্থান কর্মসূচি পালন করে …

বিস্তারিত পড়ুন

রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা

রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উপাচার্য নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল নয়টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তিন দিনের আল্টিমেটাম শেষ হলেও দাবি না মানায় গত রাতে সম্মিলিত সিদ্ধান্তে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন তারা। দাবি আদায়ে …

বিস্তারিত পড়ুন

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্ত করায় জড়িতদের শাস্তি দাবি

ঢাকাঃ ২০২৫ শিক্ষাবর্ষের দাখিল ৯ম ও ১০ম শ্রেণীর ‘বাংলা ব্যাকরণ ও নিমিতি’ বইয়ের কভার পৃষ্ঠায় ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্ত করায় জড়িতদের অপসারণ ও শাস্তির দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করেন সংগঠনটি । শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী …

বিস্তারিত পড়ুন

শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করেছে রুয়েট শিক্ষার্থীরা

রাজশাহীঃ জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসানকে অবাঞ্ছিত ঘোষণা করে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বিইসিএম বিভাগের শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করেছেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম …

বিস্তারিত পড়ুন