এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাবিপ্রবি শিক্ষার্থী আটক

রাঙামাটিঃ রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে বিশ্বজিৎ শীল সাগর নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ। বিশ্বজিৎ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

জবির ৮ শিক্ষার্থী সহকারী জজ সুপারিশপ্রাপ্ত, উপাচার্যের শুভেচ্ছা

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আটজন শিক্ষার্থী সম্প্রতি ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে মতবিনিময় শেষে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, …

বিস্তারিত পড়ুন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে মূল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুয়েটের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ মার্চ থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। মূল ভর্তি পরীক্ষা ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের …

বিস্তারিত পড়ুন

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাজশাহীঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয় এর আগে রুয়েট ভর্তি পরীক্ষা প্রাক্‌-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। ১০ ফেব্রুয়ারি ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল …

বিস্তারিত পড়ুন

মাদক সেবনের অভিযোগে কুবির ৪ ছাত্রীকে হলের বাইরে থাকার নির্দেশ

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের চার ছাত্রীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেছেন হলের অন্য শিক্ষার্থীরা। এ পরিপ্রেক্ষিতে ওই চার ছাত্রীকে হলের বাইরে থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিক এক অফিস আদেশে ওই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনীতি শান্তি …

বিস্তারিত পড়ুন

ধর্ম অবমাননার পোস্ট শেয়ার দেওয়ায় শিক্ষার্থীকে পুলিশে দিল রাবি প্রশাসন

রাজশাহীঃ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি-সংক্রান্ত ফেসবুক পোস্ট নিজের টাইমলাইনে শেয়ারের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সাগর হোসেনকে পুলিশে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাঁকে মতিহার থানা পুলিশে দেন। পরে সাগরের সিটও বাতিল করে হল প্রশাসন। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাগর মাদার বখশ হলের আবাসিক ছাত্র। …

বিস্তারিত পড়ুন

পরিবহন খ্যাত সংস্কারসহ তিন দফা দাবিতে ইবিতে মানববন্ধন

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুল, কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীকে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুল …

বিস্তারিত পড়ুন

টানা ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে টানা ৩৯ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে সবুজ চিহ্নিত দিনগুলোতে চাইলে পরীক্ষা নিতে পারবে বিভাগসমূহ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো …

বিস্তারিত পড়ুন

খুবি বিভিন্ন স্থাপনা থেকে কীভাবে মুছে গেল জীবনানন্দ–জগদীশ বসুদের নাম

খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। এতে বাদ পড়েছে প্রখ্যাত রসায়নবিদ ও শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পদার্থবিজ্ঞানী ও শিক্ষক সত্যেন্দ্রনাথ বসু, কবি জীবনানন্দ দাশ, পদার্থবিদ ও জীববিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর মতো মনীষীদের নাম। সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক …

বিস্তারিত পড়ুন

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান তিনটি বিষয়বস্তুর ওপর এই পরীক্ষা নেওয়া হবে। এই ভর্তি পরীক্ষার আবেদন চলবে আগামী ৫ মার্চ থেকে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটি পর্যন্ত। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি …

বিস্তারিত পড়ুন