এইমাত্র পাওয়া

বিবিধ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক।   ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম …

বিস্তারিত পড়ুন

এক মাসের মধ্যে হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে : নাহিদ

নিজস্ব প্রতিবেদক।।  শেখ হাসিনার বিচারের রায় পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফের‍ত এনে এই রায় কার্যকর করতে হবে। নাহিদ ইসলাম বলেন …

বিস্তারিত পড়ুন

এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক।।  নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষক নেতা, নন এমপিওভুক্ত শিক্ষক ও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান …

বিস্তারিত পড়ুন

হাজারবার ফাঁসি দিলেও হাসিনার জন্য কম হবে: মীর স্নিগ্ধ

ঢাকা:জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার যে মাত্রার, সেই তুলনায় তাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্নিগ্ধ বলেন, ৫ আগস্টেই শেখ হাসিনার ‘অন্যায়-অপরাধের’ বিচার জনগণের …

বিস্তারিত পড়ুন

‘কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগে হাসিনা

ঢাকা:মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগমুহূর্তে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থকদের উদ্দেশে পাঠানো এক অডিও বার্তায় দাবি করেছেন, অভিযোগগুলো মিথ্যা এবং তাকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেছেন, রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই এবং তিনি আবার জনগণের জন্য কাজ করবেন। বাংলাদেশে তার ক্ষমতাকালের মানবতাবিরোধী …

বিস্তারিত পড়ুন

জনগণের কণ্ঠস্বর তুলে ধরা সাংবাদিকদের বড় দায়িত্ব: অর্থ উপদেষ্টা

ঢাকাঃ ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গণমাধ্যম হলো জনগণের কণ্ঠ ও অনুভূতির প্রতিফলন। তাই সাংবাদিকতার দায়িত্ব অত্যন্ত বৃহৎ ও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজ যারা পুরস্কার পেয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন। তবে যারা প্রতিবেদন দাখিল করেছেন, তারাও অত্যন্ত মূল্যবান কাজ করেছেন। অনেক …

বিস্তারিত পড়ুন

এমফিল, পিএইচডি ভর্তিতে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল

ঢাকাঃ এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটি গঠন করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এর পাশাপাশি নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা …

বিস্তারিত পড়ুন

ব্যাংকে ‘পরিবারতন্ত্রে’র লাগাম টানছে সরকার

নিজস্ব প্রতিবেদক।। ব্যাংক খাতে পরিবারতন্ত্রের লাগাম টানতে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন, যেখানে পরিবারের সংজ্ঞা আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে। পাশাপাশি কমানো হবে একই পরিবার থেকে পরিচালকদের সংখ্যা এবং পরিচালকদের একটানা পদে থাকার সময়সীমা। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ব্যাংক কোম্পানি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর একটি খসড়া …

বিস্তারিত পড়ুন

পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক।। ২০২৬ সালে রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি …

বিস্তারিত পড়ুন

নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আবদুল বাসির। তিনি হেঁটে বাংলামোটরে তাঁর অফিসে যাওয়ার …

বিস্তারিত পড়ুন