ঢাকা:জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার যে মাত্রার, সেই তুলনায় তাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্নিগ্ধ বলেন, ৫ আগস্টেই শেখ হাসিনার ‘অন্যায়-অপরাধের’ বিচার জনগণের রায়ের মাধ্যমে হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় প্রকাশ বাকি। তার দাবি, যে অপরাধ করেছে শেখ হাসিনা, তার জন্য হাজারবার ফাঁসি হলেও তা যথেষ্ট নয়।
তিনি বলেন, গুম-খুনসহ নানা নির্যাতনের শিকার পরিবারগুলো গত ১৭ বছর ধরে ন্যায়বিচার প্রত্যাশা করছে। তাদের একটাই দাবি, শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রত্যাশা অপূর্ণ হওয়ার কোনো কারণ নেই, কারণ ৫ আগস্টেই জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছে।
শিক্ষাবার্তা /এ/ ১৭/১১/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
