রাঙ্গামাটিঃ এক সপ্তাহ ধরে অতিবৃষ্টিতে বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবে গেছে এবং পাহাড়ের মাটি ধসে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় অনেক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা ৭দিনের বর্ষণে জেলার ৯টি উপজেলায় ৬৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো বিদ্যালয়ের পাশে মাটি সরে গিয়ে দেয়াল …
বিস্তারিত পড়ুনডিমলায় শিক্ষক ও কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা: জলে তিন কোটি টাকা
নীলফামারীঃ শিক্ষক ও কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে নীলফামারীর ডিমলার ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেনা হয় মেশিন। তিন বছর পার হলেও হাজিরা মেশিনগুলোয় দেওয়া হয়নি কোনো সফটওয়্যার। দীর্ঘদিন অলস পড়ে থাকায় ইতিমধ্যে অনেক মেশিন নষ্ট হয়েছে। বাকিগুলোও অচল হওয়ার পথে। ফলে জলে গেছে সরকারের বিপুল অর্থ। এ ছাড়া এসব মেশিন …
বিস্তারিত পড়ুনশিক্ষা অফিসের কর্মচারীর হাজতবাস, তথ্য গোপন করে দায়িত্বে বহাল
যশোরঃ জেলার ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক আরজু খাতুনের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় চলতি বছরের ১ জানুয়ারি আত্মসমর্পণ করে ২২ দিন হাজতবাস করেছেন আরজু খাতুন। তিনি হাজতবাসের তথ্য গোপন করে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকায় …
বিস্তারিত পড়ুনঠাকুরগাঁওয়ে নিজ ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁওঃ জেলার বালিয়াডাঙ্গীতে নিজের বাড়ি থেকে রাজেকুল ইসলাম (৪৬) নামের এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে এই ঘটনা ঘটে। বিয়ের পরদিন থেকে স্ত্রী বাবার বাড়িতে থাকায় ও ঋণের চাপে আত্মহত্যা করতে পারেন বলে জানিয়েছে পরিবার। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার …
বিস্তারিত পড়ুনএটিইও নিয়োগ: ফের আদালতে যাবেন নতুন শিক্ষকরা
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগে জটিলতা কাটছেই না। প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া নতুন শিক্ষকরা এ পদে আবেদন করতে পারবেন কি না, তা নিয়েই যত জটিলতা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এক দফা জটিলতার নিরসনও হয়। গত ১ জুলাই থেকে শুরু হয় …
বিস্তারিত পড়ুনচট্টগ্রাম বিভাগ: ‘পরিস্থিতি স্বাভাবিক’ না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) এ সিদ্ধান্তের পর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালককে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চিঠিতে বলা হয়, মৌসুমি আবহাওয়ার প্রভাব ও …
বিস্তারিত পড়ুনএক জেলাতেই ২০০ প্রাথমিকে নেই খেলার মাঠ
নীলফামারীঃ জেলার প্রায় ২০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত খেলার মাঠ। আর ৪০টি বিদ্যালয়ে নেই কোনো খালি জায়গা। মাঠ-সংকটে অনেকটা বন্দি হয়েই ক্লাসরুমে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হয় শিশুদের। ফলে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা। মাঠের অভাবে বিদ্যালয়গুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করাও সম্ভব হচ্ছে না। …
বিস্তারিত পড়ুনদশমিনায় জোয়ারে ডুবে আর ভাটায় জেগে উঠে দুই প্রাথমিক বিদ্যালয়
পটুয়াখালীঃ জেলার দশমিনা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরবোরহান ইউনিয়নে বেড়ি বঁাঁধ না থাকায় দু’টি প্রাথমিক বিদ্যালয় জোয়ারে ডুবে আর ভাটায় জেগে উঠে। ফলে বিদ্যালয় দু’টিতে নিয়মিত পাঠদান করা সম্ভব হয় না। শিক্ষার্থীরা পানি আর কাদার মধ্যে দিয়ে বিদ্যালয়ে আসতে-যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। জানা যায়, উপজেলার চরবোরহান ইউনিয়নের চার দিকে নদীবেষ্টিত। সামান্য …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকে বৃত্তি থাকছে বৃত্তি পরীক্ষা থাকছে না
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা আর থাকছে না। তবে ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। আজ মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। তিনি বলেন, …
বিস্তারিত পড়ুনপিরোজপুর দুই শতাধিক স্কুলে নেই প্রধান শিক্ষক
পিরোজপুরঃ জেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে সেইসব স্কুলে প্রধান শিক্ষকে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক। তিনিও প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার ৯৯২টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় ২০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল