চট্টগ্রাম বিভাগ: ‘পরিস্থিতি স্বাভাবিক’ না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) এ সিদ্ধান্তের পর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালককে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, মৌসুমি আবহাওয়ার প্রভাব ও অতিবৃষ্টির কারণে যেসব বিদ্যালয়সমূহে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য ভূমিধসে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেসব বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বন্যা ও জলাবদ্ধতার কারণে গত সোমবার (৭ আগস্ট) থেকে চট্টগ্রামসহ বন্যাকবলিত জেলার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়। পরে বন্যার বিস্তার বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.