ঢাকাঃ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৭ জুলাই) এ দুটি সংস্থার শীর্ষ পদে রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলী। …
বিস্তারিত পড়ুনকুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহিন ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করে র্যাব। শনিবার (১৬ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এ …
বিস্তারিত পড়ুননকলসহ ধরা পড়ে কারাবাস, মুক্তির পর শিক্ষককে ফুলের মালা পরাল পরীক্ষার্থীরা
রংপুরঃ রংপুরের বদরগঞ্জে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ১২৬ সেট উত্তরপত্র (নকল) সরবরাহ করতে গিয়ে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন প্রভাষক শাফিকুল ইসলাম (৪২)। গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরদিন শুক্রবার তাঁকে বদরগঞ্জ থানা-পুলিশ রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে …
বিস্তারিত পড়ুনচাঁপাইনবাবগঞ্জে হাফেজিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃ-ত্যু
চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালী বেগম মহিলা হাফেজিয়া মাদরাসার দুই আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে পেটে ব্যথা ও বমি উপসর্গ নিয়ে মারা যান তারা। মৃত দুই শিক্ষার্থী হলেন গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন …
বিস্তারিত পড়ুনমাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা
ঢাকাঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে অধিদপ্তরে যেতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে নিতে হবে। না হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। …
বিস্তারিত পড়ুনশিক্ষাকে জামায়াতিকরণ করে অবসরে গেলেন সচিব খ ম কবিরুল, চুক্তিভিত্তিক নিয়োগ পেতে চলছে তদবির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদরাসা শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রায় সব দফতর ও প্রতিষ্ঠানকে জামায়াতের আখড়ায় পরিণত করে গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) অবসরে গেলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। অবসরে গেলেও এই কর্মকর্তাকে …
বিস্তারিত পড়ুনকুড়িগ্রামে পরীক্ষায় নকল করার অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার
কুড়িগ্রামঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদরাসা পরীক্ষা কেন্দ্রে চলতি বছরের আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র তাদের এ বহিষ্কার আদেশ প্রদান করেন। বহিষ্কৃতরা হলেন—ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল …
বিস্তারিত পড়ুনমাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রামগতির চর আবদুল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম আবদুল হাকিমের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে দ্রুত তদন্তপূর্বক অধ্যক্ষের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা মাঠে এ …
বিস্তারিত পড়ুনমাদ্রাসার ক্লাসরুমে আপত্তিকর ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার
চাঁদপুরঃ ক্লাসরুমে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নুনিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের চার শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন ও জান্নাতুল মাওয়া। বুধবার বিকালে গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন মাদরাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম। জানা গেছে, মাদ্রাসার …
বিস্তারিত পড়ুনআগামী সপ্তাহের মধ্যে এমপিওভুক্ত হবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা
ঢাকাঃ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো আগামী সপ্তাহের মধ্যে এমপিও হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে এডুকেশন রিপোটার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। অবসর উত্তর ছুটিতে যাওয়ার দুদিন আগে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকাণ্ড …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল