নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ সরকারি আজিজুল হক কলেজের অডিটোরিয়ামে প্রতিষ্ঠাটির এক শিক্ষক তার ছেলের বৌভাতের আয়োজন করেছেন। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সচেতনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুরো অডিটোরিয়াম ব্যবহার করে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিষয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহতাব হোসেন মণ্ডল তার বড় ছেলের বিয়ের বৌভাতের আয়োজন করেন। …
বিস্তারিত পড়ুনইবিতে ছাত্রী নির্যাতন: তদন্ত প্রতিবেদন আজ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তাদের কাজ প্রায় শেষ করেছে। সবকিছু ঠিক থাকলে আজ শনিবার প্রতিবেদন জমা দিবে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। শুক্রবার বন্ধের দিনেও তদন্তের নানান দিক খতিয়ে দেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। দিনব্যাপী …
বিস্তারিত পড়ুনঅভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না ইডেন কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানা স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষার্থীর আঙ্গুল ভেঙে দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি কলেজ কর্তৃপক্ষ। বরং অভিযোগ দিতে গিয়ে হল সুপার কর্তৃক উল্টো হয়রানির শিকার হয়েছেন ভুক্তভোগী। এদিকে এ ঘটনায় ব্যবস্থা নেয়নি ছাত্রলীগও। জানা যায়, …
বিস্তারিত পড়ুনরাবি অধ্যাপক ড. তাহের হত্যা: শুনানিতে যা বলছে আপিল বিভাগ
শিক্ষাবার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যার শিকার হয়েছিলেন তারই সহকর্মী এক শিক্ষকের ষড়যন্ত্রে। সেই শিক্ষক হলেন ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন। ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও অধ্যাপক ড. তাহেরের একই বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। দেশের সর্বোচ্চ আদালত খুনি মহিউদ্দিনের ফাঁসি বহাল রেখেছেন আপিলের রায়ে। …
বিস্তারিত পড়ুনফাঁস হওয়া অডিওটি নিজের, ‘স্বীকার করলেন’ ইবি উপাচার্য!
শিক্ষাবার্তা ডেস্ক; ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগ নিয়ে ফাঁস হওয়া অডিও ক্লিপ নিজের বলে স্বীকার করেছেন উপাচার্য শেখ আবদুস সালাম। এমনটা দাবি করেছেন প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মো. মাহবুবর রহমান। অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘অডিওগুলো উপাচার্যের—এটা তিনি বৈঠকে স্বীকার করেছেন। প্রাথমিকভাবে তিনি যে ঘটনা ঘটিয়েছেন, তার …
বিস্তারিত পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষক হাছান মাহমুদ
শিক্ষাবার্তা ডেস্কঃ রাজনৈতিক, রাষ্ট্রীয় ও নিজ এলাকায় উন্নয়নের দায়িত্ব পালনের শত ব্যস্ততার মাঝেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়া অব্যাহত রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিবেশবিদ ড. হাছান মাহমুদ। তিনি বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পরিবেশ রসায়নে ডক্টরেট এবং বিশ্ব পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য ২০১৫ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল …
বিস্তারিত পড়ুনসভাপতি অধ্যাপক রিয়াদ, সম্পাদক শিলা
নিজস্ব প্রতিবেদক, ত্রিশাল (ময়মনসিংহ); জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০২৩ এর ফলাফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এইদিন রাতে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক কাজী মো. শহীদুজ্জামান নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন। আগামী এক বছরের জন্য নজরুল …
বিস্তারিত পড়ুনমাস্টার্স প্রথম পর্বের পাসের হার ৪০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান। আতাউর রহমান বলেন, ‘সারা দেশে এ পরীক্ষায় ৭০ হাজার ৩১৬ শিক্ষার্থী অংশ নেন। …
বিস্তারিত পড়ুনজীবনের সবচেয়ে ভয়াবহ রাত ছিল: শাবি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী র্যাগিংয়ের ঘটনার বর্ণনা দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে তদন্ত কমিটির সঙ্গে কথা বলার পর ওই শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ভুক্তভোগী শিক্ষার্থী ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সাময়িক বহিষ্কৃত সকলেই একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ …
বিস্তারিত পড়ুনবিনা রশিদে শিক্ষার্থীদের থেকে টাকা আদায় কলেজের
নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নীতিমালা অমান্য করে বিনা রশিদে ৭০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কলেজ শিক্ষার্থী ও অভিভাবকরা এ অভিযোগ করেন। পরে সাংবাদিকদের উপস্থিতি দেখে টাকা নেওয়া বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ। সরেজমিনে দেখা যায়, কলেজের নোটিশ বোর্ডে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
