সভাপতি অধ্যাপক রিয়াদ, সম্পাদক শিলা

নিজস্ব প্রতিবেদক, ত্রিশাল (ময়মনসিংহ);  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০২৩ এর ফলাফল প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সারাদিন ব্যাপী বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এইদিন রাতে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক কাজী মো. শহীদুজ্জামান নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন।

আগামী এক বছরের জন্য নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস শিলা।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ডাঃ সুশান্ত কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল হোসেন তোকদার, কোষাধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক তানিয়া আফরিন তন্বী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ তারিফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য ড. আরিফুর রহমান, ড. জিল্লুর রহমান পল, তন্বী সাহা, তাজ-ই-জান্নাত মিম, মো. মাসুদূর রহমান, দেবাশীষ বেপারী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.