নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান।
আতাউর রহমান বলেন, ‘সারা দেশে এ পরীক্ষায় ৭০ হাজার ৩১৬ শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় পাশের হার ৪০ দশমিক ২ শতাংশ।’ তিনি আরো বলেন, ‘পরীক্ষা ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
