এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ ঘণ্টায় ৭ ককটেল বিস্ফোরণ

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক ঘণ্টার ব্যবধানে তিন দফায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ রহমান হলের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে গত …

বিস্তারিত পড়ুন

নোবেল প্রাইজ টিচার সামিট মঞ্চে বাংলাদেশী শিক্ষক

ঢাকাঃ ‘নোবল প্রাইজ টিচার সামিট-২৩’ আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত একটি শিক্ষক মিলন মেলার মঞ্চ। আর সেই মঞ্চে এ বছর বাংলাদেশ থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মোহাম্মদ মোফাজ্জল সারওয়ার, যিনি বরিশাল সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তিনি এ সামিটে অংশগ্রহণের জন্য সুইডেন সরকারের বৃত্তি পান। নোবেল প্রাইজ …

বিস্তারিত পড়ুন

চবি অধ্যাপক হামিদা বানু আর নেই

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পদার্থবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক-গবেষক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক হামিদা বানু মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৫ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বিজ্ঞান …

বিস্তারিত পড়ুন

আমরা ভিসা নীতি নিয়ে চিন্তিত নই: সিইসি

ঢাকাঃ আমরা ভিসা নীতি নিয়ে চিন্তিত নই। কারণ এটা আমাদের বিষয় না। ভিসা, পাসপোর্ট, অর্থনীতি কী তা বুঝি না, এটা বোঝে পররাষ্ট্র দফতর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে জাপানি এক সাংবাদিকের প্রশ্নের …

বিস্তারিত পড়ুন

গোপীবাগে ট্রেনে আগুন: বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের উদ্বেগ

ঢাকাঃ শুক্রবার (০৫ জানুয়ারি) রাতে বেনাপোল সীমান্ত থেকে ঢাকাগামী ট্রেনে ঢাকার গোপীবাগ এলাকায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা, অগ্নিদগ্ধদের সুচিকিৎসা ও নিরবচ্ছিন্ন তদারকির দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শনিবার (৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির ৭১ জন

গোপালগঞ্জঃ বিশ্বসেরা গবেষকদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মোট ৭১ জন শিক্ষক ও শিক্ষার্থীর নাম স্থান পেয়েছে। তালিকায় বিভিন্ন বিভাগের ৪৬ জন শিক্ষক ও ২৫ জন শিক্ষার্থী রয়েছেন। শনিবার আন্তর্জাতিক সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২৪ এই তালিকা প্রকাশ করে। তালিকায় দেশের ২০৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

শাবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

সিলেটঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের তপশিল স্থগিত করা হয়েছে। শনিবার দুপুরে নির্বাচন কমিশনার ড. মুনশী নাসের ইবনে আফজাল সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া এক চিঠিতেও এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে , দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্রীক অনিবার্য কারণবশত …

বিস্তারিত পড়ুন

নৌকার প্রচারণা, উপাচার্যকে শোকজ

সিরাজগঞ্জঃ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে অনুসন্ধান কমিটি। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বিচারক …

বিস্তারিত পড়ুন

ফেসবুক লাইভে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আ*ত্মহ*ত্যা

ঢাকাঃ রাজধানীতে ফেসবুক লাইভে এসে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৯/১ এর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিক্ষার্থীর নাম তানজিম তাসনিয়া (২৬)। তিনি মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) …

বিস্তারিত পড়ুন

প্রতিহিংসার শিকার ড. ইউনূস: ঢাবি সাদা দল

ঢাকাঃ নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রদত্ত বিনাশ্রম কারাদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। শুক্রবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদা দল সমর্থিত শিক্ষকরা বলেন, ক্ষমতাসীন সরকার ও সরকারি দলের প্রতিহিংসার শিকার নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সংগঠনের …

বিস্তারিত পড়ুন